উদ্দীপকের রাজন যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত ব্যক্তি- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রাজন যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত ব্যক্তি- মন্তব্যটি যথার্থ। স্বশিক্ষিত প্রাণবান মানুষ হয়ে গড়ে ওঠার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের শিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। এতে স্বশিক্ষিত হয়ে ওঠার শক্তি নষ্ট হয়। এজন্য সত্যিকারের মানুষ হতে হলে সাহিত্যচর্চা করতে হবে। উদ্দীপকের রাজন পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসে।স্কুলে অবসর সময়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা না করে। সে লাইব্রেরিতে বসে বই পড়ে। 'বই পড়া' প্রবন্ধের লেখক এমনই ব্যক্তিকে প্রত্যাশা করেছেন। কারণ তিনি মনে করেন সাহিত্যচা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। সাহিত্যের মাধ্যমে জাতির মনন গঠিত হয়। লেখকের মতে এর দ্বারা জাত উন্নত হয়। 'বই পড়া' প্রবন্ধে লেখক বই পড়াকে মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ বলেছেন। আর সাহিত্যচর্চা না করলে শিক্ষা পরিপূর্ণ হয় না। কেননা দর্শন, বিজ্ঞান, অনুরাগ-বিরাগ, আশা-নিরাশা, সত্য-স্বপ্ন- এসবের মিলনে সৃষ্টি হয় সাহিত্য। উদ্দীপকের রাজন বই পড়তে ভালোবাসে, সাহিত্যচর্চা করতে ভালোবাসে। এ জন্য সে লাইব্রেরিতে যায়। লেখকও লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রাজন যেন 'বই পড়া' প্রবন্ধের লেখকের প্রত্যাশিত ব্যক্তি- মূ…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর