লাইব্রেরি কেন এক রকম্ আমাদের মনের হাসপাতাল তা বুঝিয়ে দাও।
উত্তর: লাইব্রেরি আমাদের মানসিক বিকাশে সহায়তা করে বলে এটি একরকম আমাদের মনের হাসপাতাল বলে অভিহিত করা হয়েছে। 'বই পড়া' প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মনের হাসপাতাল বলেছেন। হাসপাতালে যেমন মানুষের দেহের রোগের চিকিৎসা করা হয় তেমনই মনের রোগ নিরাময়ের জন্য লাইব্রেরির ভূমিকা অনস্বীকার্য। লাইব্রেরিতে লোকে স্বেচ্ছায়, সচ্ছন্দচিত্তে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। প্রত্যেক মানুষই এখানে আত্মশক্তি ও রুচি অনুসারে নিজের মনকে আপন চেষ্টায় আত্মার রাজ্যে, জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। লাইব্রেরি মানুষের মনের দাবি পূরণ করে। মনের স্বতঃস্ফূর্ততা ও আত্মতৃপ্তি একমাত্র লাইব্রেরিই প্রদান করতে পারে। সংঘাতপূর্ণ সমাজের ক্লেদাক্ত মানুষের মনকে সুস্থ-সবল করতে এবং জরা-ব্যাধিমুক্ত রাখতে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
লাইব্রেরি কেন এক রকম্ আমাদের মনের হাসপাতাল তা বুঝিয়ে দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর