"পিতা-মাতার নীরব হৃদয়ভার"- কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: 'পিতা-মাতার নীরব হৃদয়ভার'- কথাটির মধ্য দিয়ে লেখক বাষ্প্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা-মাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন। সুভা বাণীকণ্ঠের ছোটো মেয়ে। সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড়ো দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বাক্প্রতিবন্ধী হওয়ায় ছোটো মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি। তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন-পিতা-মাতার নীরব হৃদয়ভার।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"পিতা-মাতার নীরব হৃদয়ভার"- কথাটি দ্বারা লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর