শেয়ারFacebookWhatsApp

'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উত্তর: 'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

উদ্দীপক

'বিশ্বকাপ ফুটবল ২০২২'-এর উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আলবাইত স্টেডিয়ামে। মঞ্চে আসেন দুহাতে ভর দিয়ে চলা বিশ বছরের যুবক গানিম আল-মুফতাহ। গানিমের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। কে এই গানিম? জন্মগতভাবেই তাঁর দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাঁকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। তবে তাঁর মা-বাবা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উত্তর

'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

উত্তর

'পিতা-মাতার নীরব হৃদয়ভার'- কথাটির মধ্য দিয়ে লেখক বাষ্প্রতিবন্ধী সুভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতা-মাতার হৃদয়ের নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন। সুভা বাণীকণ্ঠের ছোটো মেয়ে। সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড়ো দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। কিন্তু বাক্প্রতিবন্ধী হওয়ায় ছোটো মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি। তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয়েই চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন-পিতা-মাতার নীরব হৃদয়ভার।

উত্তর

উদ্দীপকের গানিম 'সুভা' গল্পের সুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুর মন, চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। বাষ্প্রতিবন্ধী সুভাকে মা গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন। তার সঙ্গে কেউ মেশে না, খেলে না। এভাবে সে নানাভাবে পরিবার ও সমাজে অবহেলা, অনাদর ও অবজ্ঞার শিকার হয় প্রতিবন্ধিতার কারণে। 'সুভা' গল্পের প্রধান চরিত্র সুভা। সে জন্ম থেকেই বোবা। তার এই শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বাবা-মা বেশ চিন্তিত থাকেন। সুভার মা সুভাকে তার গর্ভের কলঙ্ক বলে জ্ঞান করেন। সে কারও কাছ থেকে কোনো সহানুভূতি পায় না। তার একমাত্র ভাষাসম্পন্ন বন্ধু ছিল প্রতাপ। তাকেও দেখা যায় সুভার অনুভূতি উপলব্ধি করতে চায় না। তার ইচ্ছা, আবেগ, অনুভূতি, সিদ্ধান্ত কোনোকিছুরই কেউ মূল্য দেয়। উদ্দীপকের গানিমকেও দেখা যায় যে জন্মগতভাবে তাঁর পা দুটি নেই। এজন্য শিশুকাল থেকেই তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। শারীরিক প্রতিবন্ধিতার জন্য তিনিও সমাজে কারও কাছ কোনো মূল্য পেতেন না। সমাজ তাকেও সব সময় ছোট ও হীন জ্ঞান করত। এভাবে উদ্দীপকের গানিম 'সুভা' গল্পের সুভার সঙ্গে শারীরিক প্রতিবন্ধিতা ও সামাজিক বঞ্চনার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো।"- সকলের তাচ্ছিল্য ও অবহেলায় সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করে গুটিয়ে নিয়েছে, বিকশিত হয়নি- এই বিবেচনায় মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাষ্প্রতিবন্ধী সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বিরক্ত ছিলেন। সবাই তার সামনে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। তাই সে নিজেকে বিধাতার অভিশাপ ভেবে সাধারণের দৃষ্টিপথ থেকে গোপনে বা আড়ালে থাকতে চেষ্টা করত। এভাবে সে নিজেকে গুটিয়ে নেয়, ফলে তার পরিপূর্ণ বিকাশ হয় না। এজন্য সাধারণ বালক-বালিকারা তাকে ভয় পেত, তার সঙ্গে খেলত না। এসব কারণে সুভা তার প্রতিবন্ধিতাকে অতিক্রম করে উঠতে সক্ষম হয়নি। উদ্দীপকে জন্ম থেকেই গানিমের দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাঁকে পদে পদে নানা লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তাঁর বাবা-মা দুজনে গানিমের দুটি পা হয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। যার ফলে বিশ্ব দরবারে তিনি আজ মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। আর পরিবার তাঁর পাশে ছিল বলেই সম্ভব হয়েছে। 'সুভা' গল্পে সুভা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবার তাকে প্রেরণা না জুগিয়ে বরং আরও বোঝা মনে করেছে। সুভার মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করেছেন অথচ তারা যদি তার আবেগ-অনুভূতি বোঝার চেষ্টা করতেন তাহলে সমাজও তাকে নিন্দা করত না। আবার সমাজ নিন্দা না করলে তার বাবা-মায়ের কাছেও এতটা বোঝা মনে হতো না। 'সুভা' গল্পে সুভা পরিবারের অবহেলার শিকার। স্বাভাবিক মানুষের মতো তার সঙ্গে কেউ আচরণ করেনি। প্রতাপও সুভাকে বুঝতে চায়নি। অথচ সুভা সবকিছুই অনুধাবন করতে পারত। এমনকি প্রেরণা পেলে সুভার কোনো সুপ্ত প্রতিভাও হয়তো বিকশিত হতে পারত। উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।