আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?
উত্তর: স্বার্থপরের মতো নিজের প্রাণরক্ষার্থে আরেকজনের প্রাণের বিনাশের কারণ হতে চাননি বলে আলী ইবনে আব্বাস ছেড়ে দিলেও বন্দি লোকটি পালিয়ে যাননি। 'প্রত্যুপকার' গল্পে ডেমাস্কাসে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সম্ভ্রান্ত ব্যক্তিটি ঘটনাক্রমে খলিফা মামুনের সেনাদল কর্তৃক বন্দি হন। খলিফার আদেশে আলী' ইবনে আব্বাস ওই বন্দি লোকটাকে গৃহে অন্তরিন করে রাখলেন। কথা প্রসঙ্গে আলী ইবনে আব্বাস ওই বন্দি ব্যক্তির পরিচয় পেলেন। তিনি জানতে পারলেন ওই বন্দি ব্যক্তির আশ্রয়েই মাসখানেক নিরাপদে থেকে অতি সম্মান ও আয়োজনের মধ্য দিয়ে স্বদেশে ফিরেছিলেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে তিনি তাঁকে মুক্ত করে দিতে চাইলেন। তখন ওই বন্দি রাজি হলেন না। তিনি বললেন, "আমি এত নীচাশয় ও স্বার্থপর নহি যে, কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব।"
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
আলী ইবনে আব্বাস লোকটিকে মুক্ত করে দিলেও তিনি কেন পালিয়ে যাননি?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর