উদ্দীপকের মূলভাব 'প্রত্যুপকার' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? মতামত দাও।
উত্তর: উপকারীর প্রতি-উপকারের দিকটি উদ্দীপকে অনুপস্থিত থাকায় উদ্দীপকের মূলভাব 'প্রত্যুপকার' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেনি। 'প্রত্যুপকার' গল্পে দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে-একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী। আলী ইবনে আব্বাসের দুঃসময়ে যে ব্যক্তি তাকে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন, তার দুঃসময়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তিনিও উপকারের প্রতিদান দিয়েছেন। উদ্দীপকে গাছের নিঃস্বার্থ পরোপকারের দিকটি প্রকাশ পেয়েছে। বৃক্ষের সবকিছুই অন্যের কল্যাণে নিবেদিত। বৃক্ষের ফুল অন্যকে মোহিত করে, ফল অন্যের শক্তি জোগায়, অক্সিজেন অন্যের প্রাণ রক্ষার সহায়ক। বিষয়টি 'প্রত্যুপকার' গল্পের নিঃস্বার্থ উপকারের দিকটিকে নির্দেশ করে। উদ্দীপকে বৃক্ষের নিঃস্বার্থ পরোপকারের দিকটি প্রকাশিত হলেও তার প্রতি-উপকারের দিকটি অনুপস্থিত। অন্যদিকে 'প্রত্যুপকার' গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো- উপকারীর প্রতি সকৃতজ্ঞ প্রতি-উপকার। আলী ইবনে আব্বাস তার উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নিজের প্রাণের ঝুঁকি নিতেও কুণ্ঠিত হননি। খলিফার মহত্ত্বও এ রচনার একটি গুরুত্বপূর্ণ দিক। তাই বলা যায় যে, উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের সমগ্র মূলভাব প্রকাশিত হয়নি।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের মূলভাব 'প্রত্যুপকার' গল্পের সমগ্র ভাবকে তুলে ধরেছে কি? মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর