শেয়ারFacebookWhatsApp

সাধারণ বালক-বালিকারা সুভাকে একপ্রকার ভয় করত কেন?

উত্তর: সুভার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব থাকায় সাধারণ বালক-বালিকারা সুভাকে একপ্রকার ভয় করত।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

সাধারণ বালক-বালিকারা সুভাকে একপ্রকার ভয় করত কেন?

উদ্দীপক

রায়হান সাহেব তার দুই মেয়ের মধ্যে ছোটো মেয়ে রেশমাকে অপেক্ষাকৃত বেশি ভালোবাসেন। কারণ, জন্মগতভাবেই রেশমার ডান হাতটি অকেজো। রেশমার মা পরিবারের বোঝা মনে করে রেশমাকে একদম দেখতে পারে না। কিন্তু রায়হান সাহেব রেশমাকে অনেক আদর, ভালোবাসা আর মায়া-মমতা দিয়ে আগলে রাখেন। রেশমার মা রেশমাকে আড়াল করে রাখতে চাইলেও বাবা তাকে একটি বিশেষ স্কুলে ভর্তি করিয়ে দেন। লেখাপড়ার পাশাপাশি তাকে আবৃত্তি ও গানের চর্চা করান। আবৃত্তি ও গানের মাধ্যমে রেশমা সবার কাছে পরিচিত হয়ে ওঠে।

উত্তর

সুভার মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব থাকায় সাধারণ বালক-বালিকারা সুভাকে একপ্রকার ভয় করত।

উত্তর

বিদেশযাত্রার উদ্যোগ হতে লাগল বলে সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল। 'সুভা' গল্পের সুভা বোবা হওয়ার কারণে তার পিতা-মাতা তাকে নিয়ে সারাক্ষণ বিচলিত থাকতেন। গৃহপালিত পশু ও বাড়ির বিড়াল শাবক ছিল তার বন্ধুর মতো। কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা বাণীকণ্ঠ সুভাকে কলকাতায় নিয়ে গিয়ে বিয়ে দিতে চান। সুভার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু পিতা-মাতাকে বলতেও পারছিল না। তাই শেষ পর্যন্ত যখন কলকাতায় যাওয়ার উদ্যোগ শুরু হলো তখন সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল।

উত্তর

উদ্দীপকের রেশমার মায়ের মাঝে সুভার মায়ের সুভার প্রতিবন্ধিতাকে নিয়তির দোষ মনে করার দিকটি ফুটে উঠেছে। 'সুভা' গল্পের সুভা একজন বাক্প্রতিবন্ধী কিশোরী। তার এই প্রতিন্ধিতার জন্য মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে। সে সুভাকে সহ্য করতে পারে না। উদ্দীপকের রেশমার মা-ও রেশমার প্রতিবন্ধকতাকে পরিবারের বোঝা মনে করে। সে রেশমাকে একদমই সহ্য করতে পারে না। রেশমাকে সে সব সময় আড়াল করে রাখতে চায়। 'সুভা' গল্পের সুভার মা-ও সুভাকে নিয়তির অভিশাপ মনে করে। সে সুভাকে খুব একটা সহ্য করতে পারে না। উদ্দীপকের রেশমার মায়ের মাঝে 'সুভা' গল্পের সুভার মায়ের প্রতিচ্ছবি লক্ষণীয়।

উত্তর

'সুভা' গল্পের সুভার প্রতি প্রতিবেশীদের আচরণ তাকে সাধারণের দৃষ্টিপথ থেকে আড়ালে রাখাতে প্রভাবকের ভূমিকা রাখায় "সাধারণের দৃষ্টিপথ হতে সুভা নিজেকে গোপন রাখার যে চেষ্টা চালাত, তা দূরীকরণে রেশমার বাবার পদক্ষেপ অত্যন্ত জরুরি ও কার্যকর।”- মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী হওয়ায় সাধারণ সমবয়সি ছেলেমেয়েরা তার সাথে মিশত না। প্রতিবেশীরা তার সামনে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। এজন্য সে সব সময় সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে আড়ালে রাখত। উদ্দীপকের রেশমা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার মা তাকে অন্যদের দৃষ্টির আড়ালে রাখতে চায়। মা তার এ প্রতিবন্ধিতাকে পরিবারের বোঝা মনে করে। 'সুভা' গল্পের সুভার মা-ও সুভাকে নিয়তির অভিশাপ মনে করে। প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্ক দুশ্চিন্তা প্রকাশ করায় সে নিজেকে সাধারণের দৃষ্টিপথের আড়ালে রাখতে চায়। 'সুভা' গল্পের সুভা নিজেকে লোকসমাজের আড়ালে নিয়ে গেলেও রেশমার বাবা রেশমাকে আড়ালে নেননি। তিনি তার মেয়েকে একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি সে. গান ও আবৃত্তির চর্চা করে। এর মাধ্যমে সে সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠে। সুতরাং দেখা যাচ্ছে যে, সুভার লোকসমাজের দৃষ্টিপথের আড়ালে 'নিজেকে গোপন করার বিকল্প হতে পারত শিক্ষা অর্জন। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।