উদ্দীপকের বরের মানসে লেখকের আসল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: 'সুভা' গল্পের লেখক শারীরিক প্রতিবন্ধী শিশু-কিশোরদের প্রতি মমত্বশীল দৃষ্টিভঙ্গির যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা উদ্দীপকের বরের মানসেও প্রকাশিত হয়েছে। 'সুভা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বাষ্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ করেছেন। এ গল্পে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। উদ্দীপকের আরিফাও 'সুভা' গল্পের সুভার মতো শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী হওয়ায় তার বাবা-মায়ের দুশ্চিন্তার কারণ সে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় তার বর তাকে বিনা প্রশ্নে বিয়ে করতে-রাজি হয়। সে মনে করে শারীরিক প্রতিবন্ধিতার চেয়ে বড়ো কথা সে একজন মানুষ, যা 'সুভা' গল্পের লেখকের উদারনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের লেখক বাক্প্রতিবন্ধী কিশোরীর প্রতি 'পরিবার ও প্রতিবেশীদের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। কন্যাভারগ্রস্ত পিতা বাণীকণ্ঠকে একঘরে করে দেওয়ার জনবরকে তীব্র ভাষায় শ্লেষ করেছেন। তিনি মনে-প্রাণে চেয়েছেন এমন মানুষে সমাজ পরিপূর্ণ হোক যারা শারীরিক প্রতিবন্ধীদেরও মানুষ বলে গণ্য করবে। উদ্দীপকের আরিফার বরও তার স্ত্রীর শারীরিক প্রতিবন্ধকতাকে বড়ো করে দেখেনি। তাই বলা যায় যে, উদ্দীপকের বরের মানসে 'সুভা' গল্পের লেখকের আসল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের বরের মানসে লেখকের আসল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে কি? বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর