"উদ্দীপকের মূলভাব 'সুভা' গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না"- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বাষ্প্রতিবন্ধী দশ বছরের মেয়ে শান্তা ছাড়া অন্য বিষয়ের উপস্থিতি না থাকায় “উদ্দীপকের মূলভাব 'সুভা' গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না" উক্তিটি সমর্থনযোগ্য। 'সুভা' গল্পে গল্পকার বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ করেছেন। সুভা কথা বলতে পারে না। তার মা তাকে নিয়তির অভিশাপ মনে করে। উদ্দীপকে বাক্প্রতিবন্ধী শান্তার গৃহপালিত পশুর প্রতি মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে। অভাবের কারণে শুকুর মিয়া তার গাভিটি বিক্রি করতে চাইলে শান্তা গাভিটির গলা জড়িয়ে ধরে কান্না করে। পশুদের প্রতি বাপ্রতিবন্ধী সুভার মমত্ববোধ 'সুভা' গল্পেও প্রকাশ পেয়েছে। কলকাতা যাওয়ার দিন সুভা তাদের গৃহপালিত গাভি সর্বশী ও পাঙ্গুলির গলা জড়িয়ে ধরে কান্না করে। উদ্দীপকে গৃহপালিত পশুর প্রতি মমত্ববোধের দিকটি 'সুভা' গল্পের একটি গৌণ দিক। এ গল্পের প্রধান উপজীব্য প্রতিবন্ধী শিশুদের প্রতি মমত্ববোধের জাগরণ। বাষ্প্রতিবন্ধী হওয়ার কারণে সুভা নানামুখী সমস্যার সম্মুখীন হয়। তার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে, প্রতিবেশীরা তার সামনেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে, সমবয়সি ছেলে-মেয়েরা তাকে ভয় পায়। তাই সুভা নিজেকে সবার আড়ালে রেখে প্রকৃতি ও বোবা প্রাণীদের সঙ্গে সখ্য গড়ে তোলে। এ কারণেই বলা যায়, "উদ্দীপকের মূলভাব 'সুভা' গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না” মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'সুভা' গল্পের সমগ্র ভাবকে ধারণ করে না"- উক্তিটি ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর