উদ্দীপকের দীপুর সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দীপুর দুর্ঘটনাজনিত প্রতিবন্ধিত্বের দিকটির সঙ্গে 'সুভা' গল্পের সুভার জন্মগত প্রতিবন্ধিত্বের দিকটি বৈসাদৃশ্যপূর্ণ। 'সুভা' গল্পের সুভা জন্মগত বাক্-প্রতিবন্ধী এক কিশোরী। প্রতিবন্ধিত্বের কারণে মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে। পাড়ার সাধারণ ছেলেমেয়েরা সুভার সাথে মেশে না। উদ্দীপকের দীপু দুর্ঘটনাজনিত কারণে প্রতিবন্ধিত্বের শিকার এক কিশোর। ছাদে পানির টাঙ্ক পরিষ্কার করতে গিয়ে সে তার পা হারায়। দীপুর পরিবার, প্রতিবেশী, সহপাঠী ও শিক্ষকদের আচরণও তার অনুকূলে হওয়ায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। 'সুভা' গল্পের সুভার জন্মগত বাক্-প্রতিবন্ধিতার দিকটির সাথে দীপুর দুর্ঘটনাজনিত প্রতিবন্ধিতার দিকটি বৈসাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের দীপুর সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর