"উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো।”- মন্তব্যটি বিচার করো।
উত্তর: "উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো।"- সকলের তাচ্ছিল্য ও অবহেলায় সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করে গুটিয়ে নিয়েছে, বিকশিত হয়নি- এই বিবেচনায় মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পে বাষ্প্রতিবন্ধী সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বিরক্ত ছিলেন। সবাই তার সামনে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করত। তাই সে নিজেকে বিধাতার অভিশাপ ভেবে সাধারণের দৃষ্টিপথ থেকে গোপনে বা আড়ালে থাকতে চেষ্টা করত। এভাবে সে নিজেকে গুটিয়ে নেয়, ফলে তার পরিপূর্ণ বিকাশ হয় না। এজন্য সাধারণ বালক-বালিকারা তাকে ভয় পেত, তার সঙ্গে খেলত না। এসব কারণে সুভা তার প্রতিবন্ধিতাকে অতিক্রম করে উঠতে সক্ষম হয়নি। উদ্দীপকে জন্ম থেকেই গানিমের দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাঁকে পদে পদে নানা লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তাঁর বাবা-মা দুজনে গানিমের দুটি পা হয়ে তাঁকে সঙ্গ দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। যার ফলে বিশ্ব দরবারে তিনি আজ মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। আর পরিবার তাঁর পাশে ছিল বলেই সম্ভব হয়েছে। 'সুভা' গল্পে সুভা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবার তাকে প্রেরণা না জুগিয়ে বরং আরও বোঝা মনে করেছে। সুভার মা সুভাকে গর্ভের কলঙ্ক মনে করেছেন অথচ তারা যদি তার আবেগ-অনুভূতি বোঝার চেষ্টা করতেন তাহলে সমাজও তাকে নিন্দা করত না। আবার সমাজ নিন্দা না করলে তার বাবা-মায়ের কাছেও এতটা বোঝা মনে হতো না। 'সুভা' গল্পে সুভা পরিবারের অবহেলার শিকার। স্বাভাবিক মানুষের মতো তার সঙ্গে কেউ আচরণ করেনি। প্রতাপও সুভাকে বুঝতে চায়নি। অথচ সুভা সবকিছুই অনুধাবন করতে পারত। এমনকি প্রেরণা পেলে সুভার কোনো সুপ্ত প্রতিভাও হয়তো বিকশিত হতে পারত। উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পরিবর্তন হতো। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের গানিমের মতো প্রেরণা পেলে 'সুভা' গল্পের সুভার অবস্থারও পর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর