উদ্দীপকের জিম 'সুভা' গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে-তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জিম 'সুভা' গল্পের বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতিনিধিত্ব করে। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী এক কিশোরী। তাই সে সবার অবহেলার পাত্র। সমবয়সিরা কেউ তার সাথে মিশত না, তাকে খেলতে নিত না। তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। উদ্দীপকের জিমও 'সুভা' গল্পের সুভার মতো শারীরিক প্রতিবন্ধী তথা দৃষ্টিপ্রতিবন্ধী কিশোর। পরিবারের অনেকেই তাকে অবহেলা করে। নিজের মাও তাকে তিরস্কার করে। সে যেন জীবন্ত একটা অভিশাপ হয়ে পৃথিবীতে এসেছে। 'সুভা' গল্পের সুভাও নিজেকে বিধাতার অভিশাপ বলে মনে করে। তাই বলা যায়, উদ্দীপকের জিম 'সুভা' গল্পের সুভার প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের জিম 'সুভা' গল্পের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে-তা ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর