উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ্য।- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা ও মমত্বশীল দৃষ্টিভঙ্গি সৃজনের আশাবাদে লেখক 'সুভা' গল্পটি রচনা করেছেন যেন তাদের জীবন সহজ হয়। সেই বিবেচনায় “উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্ক্ষিত লক্ষ” মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। বাক্প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। এ গল্প পাঠে প্রতিবন্ধী শিশু বা মানুষের প্রতি সহমর্মিতা সৃষ্টি হয়। যার ফলে সুভাদের মতো প্রতিবন্ধী মানুষের জীবন সহজ ও সফল হয়ে উঠতে পারে। উদ্দীপকের রাহেলা উৎসাহ-উদ্দীপনা পেলেও আলোচ্য গল্পের সুভা তা পায়নি। সাহস নিয়ে পাশে দাঁড়িয়ে উৎসাহ ও সহযোগিতা প্রদান করলে সুভাও নিজেকে স্বাভাবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতো এবং তার পরিবারও কন্যাদায়গ্রস্ততা থেকে মুক্তি পেত। কিন্তু 'সুভা' গল্পে তা হয়ে ওঠেনি। তবে লেখকের প্রত্যাশা- প্রতিবন্ধীদের দূরে না ঠেলে দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হলে তারাও আমাদের উন্নয়নে সহযোগিতা করবে। প্রতিবন্ধীরাও সমাজের সম্পদ। তাদেরকে সহযোগিতা ও সাহায্যের মাধ্যমে কর্মক্ষম করে তোলা যায়। 'সুভা' গল্পে লেখক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের আবেগ-অনুভূতি তুলে ধরে তাদের প্রতি মমত্বশীল হওয়ার প্রয়াস পেয়েছেন। প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তারাও যে সম্পদ হয়ে উঠতে পারে সেই প্রত্যাশাই লেখক ব্যক্ত করেছেন। এই বিষয়টির প্রতিফলন উদ্দীপকের রাহেলার মধ্যে পাওয়া যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রাহেলার প্রতিষ্ঠিত হওয়ার দিকটিই 'সুভা' গল্পের লেখকের কাঙ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর