উদ্দীপকে উল্লিখিত মিদুলের মাঝে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যগত দিক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিদুলের মাঝে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যগত দিক হলো শারীরিক প্রতিবন্ধিতা ও সকলের অবহেলা। 'সুভা' গল্পের সুভা বাক্প্রতিবন্ধী । সে কথা বলতে পারত না বলে সমবয়সিরা তার সঙ্গে খেলত না। সবাই তাকে নিয়ে নেতিবাচক দুশ্চিন্তা প্রকাশ করত তার সামনেই। তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন।উদ্দীপকের মিদুল প্রায়ই রাস্তার পাশে একাকী বসে থাকে। সব ছেলে-মেয়ে খেলাধুলা করলেও তাকে কখনো খেলায় নেয় না। শুধু মুখ দিয়ে লালা ঝরে ও বাঁকিয়ে হাঁটে বলে সবাই তাকে এড়িয়ে চলে। 'সুভা' গল্পের সুভাও বাক্প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের মানুষের কাছ থেকে অবহেলার শিকার হয়। তার মা তাকে জন্ম দিয়ে গর্ভের কলঙ্ক মনে করে। বন্ধুবান্ধব তাকে খেলায় নেয় না। আত্মীয়-স্বজনও তাকে আদর করে না। সমাজের কটু কথা থেকে বাঁচতে তার বাবাও তাকে কলকাতায় নিয়ে যেতে চায়। এভাবেই মিদুলের মাঝে সুভার সাদৃশ্য লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিদুলের মাঝে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যগত দিক ব্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর