"সুভা যদি দীপুর মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদাক্রান্ত হয়ে উঠত না।" মন্তব্যটি বিশ্লেষণ করা।
উত্তর: উদ্দীপকের দীপু অনুকূল পরিবেশ পেলেও 'সুভা' গল্পের সুভার পরিবেশ প্রতিকূল হওয়ায় "সুভা যদি দীপুর মতো পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদগ্রস্ত হয়ে উঠত না”- মন্তব্যটি যথার্থ। 'সুভা' গল্পটি বাক্-প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয়-নিংড়ানো ভালোবাসার জন্য অমর হয়ে আছে। প্রতিবন্ধিত্বের কারণে সুভার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে, সাধারণ ছেলে-মেয়েরা তার সাথে খেলে না। তাই সুভা নিজেকে সবার দিক থেকে আড়াল করে রাখে। উদ্দীপকের দীপু বাড়ির ছাদের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে একটি পা হারায়। এতে সে মানসিকভাবে ভেঙে পড়লেও প্রতিবেশীদের সহযোগিতা ও পরিবারের সদস্যদের উৎসাহে সে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে। কলেজের সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় সে এইচএসসি পরীক্ষায় সাফল্য লাভ করে। উদ্দীপকের দীপুর সাফলের পেছনে তার পরিবার, প্রতিবেশী, সহপাঠী ও শিক্ষকদের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে 'সুভা' গল্পের সুভা সকলের কাছে অবহেলিত। বাবা তাকে ভালোবাসলেও মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে। সমবয়সি ছেলে-মেয়েরা তাকে ভয় করে, তারা তার সাথে মেশে না। প্রতিবেশীরা তার সামনেই তাকে নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে। তাই সে নিজেকে সবার আড়ালে রাখে। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, "সুভা যদি দীপুর মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদগ্রস্ত হয়ে উঠত না”- মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"সুভা যদি দীপুর মতো অনুকূল পরিবেশ পেত তাহলে তার জীবন এমন বিষাদাক্রা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর