উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাহেলার সঙ্গে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য হলো বাবা-মা ও স্বজনের অবহেলা ও অসহযোগতিায়। 'সুভা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বাপ্রতিবন্ধী কিশোরী সুভার মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো মমত্বের সঙ্গে তুলে ধরেছেন। এমন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বা মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা দেখানো জরুরি। তাহলে তারা সফল ও সুখী হতে পারে। উদ্দীপকে বর্ণিত রাহেলা জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তবে বাবা-মায়ের পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় সে প্রতিষ্ঠিত হয়। সে এখন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে। রাইমার জীবনের এই ঘটনা 'সুভা' গল্পের সুভার সঙ্গে মেলে না। সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। তাই সে সবার কাছে উপেক্ষিত হয়েছে। তার চারপাশের কেউ তার সঙ্গে মেশেনি। তার অনুভূতি কেউই বোঝার চেষ্টা করেনি। তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার কোনো পথ তাকে কেউ বাতলে দেয়নি। তার মা-বাবাও নয়। বরং সবার কাছ থেকে অবহেলা পেয়েছে। আর এখানেই উদ্দীপকের রাহেলার সঙ্গে সুভার বৈসাদৃশ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রাহেলার সাথে 'সুভা' গল্পের সুভার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর