কাব্যে'র বাবা-মা'র সঙ্গে 'সুভা' গল্পের বাবা-মা'র বৈসাদৃশ্য দেখাও।
উত্তর: কাব্যের বাবা-মায়ের সঙ্গে 'সুভা' গল্পের বাবা-মা'র বৈসাদৃশ্য রয়েছে প্রতিবন্ধী সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গিতে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে। 'সুভা' গল্পের সুভা বাবা-মায়ের নীরব হৃদয়ভারের মতো বিরাজ করত। পিতা-মাতার মনে সে বেদনার মতো সর্বদা জাগরূক ছিল। মা সুভাকে তার গর্ভের কলঙ্ক মনে করতেন। উদ্দীপকের কাব্য বাক্প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার মা মিসেস শরীফা একটুও ঘাবড়ালেন না; স্বামীকেও বোঝালেন। বাবা-মায়ের পরম স্নেহ-মমতা ও আদর-যত্নে বেড়ে উঠতে লাগল কাব্য। অন্যদিকে 'সুভা' গল্পে বাবা তাকে কিছুটা ভালোবাসলেও মা সুভাকে নিজের ত্রুটি হিসেবে দেখেন; তাকে নিজের গর্ভের কলঙ্ক বিবেচনা করে তার প্রতি খুবই বিরক্ত হন। বয়স বাড়তে শুরু করলে মা-বাবা তাকে বোঝা হিসেবে মনে করেন। লোকের নিন্দা থেকে বাঁচার জন্য পিতা সুভাকে নিয়ে কলকাতায় চলে যাওয়ার প্রস্তুতি নেন। এভাবে কাব্য'র বাবা-মা'র সঙ্গে 'সুভা' গল্পের বাবা-মায়ের প্রতিবন্ধী সন্তানের প্রতি তাদের আচরণ ও মনোভাবে বৈসাদৃশ্য লক্ষণীয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
কাব্যে'র বাবা-মা'র সঙ্গে 'সুভা' গল্পের বাবা-মা'র বৈসাদৃশ্য দেখাও।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর