উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধ্বু' ভ্রমণকাহিনির কোন দিকটির প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগের দিকটিকে প্রতিফলিত করেছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখকের প্রবাস জীবনের বিচিত্র অভিজ্ঞতা এবং সেবক আবদুর রহমানের চারিত্রিক সৌন্দর্য বর্ণিত হয়েছে। ভিন্ন দেশের বৈচিত্র্যময় পরিবেশে লেখকের ভ্রমণ সার্থক হয়েছে। আফগানিস্তানের প্রস্তরভূমি ও বরফশীতল জলবায়ু তার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। উদ্দীপকে দেখা যায়, সেনাজ শীতকালে শেরপুরে বেড়াতে যায়। সেখানে যেমন আছে সবুজ-শ্যামল প্রকৃতি তেমনি আছে গারো পাহাড়। এগুলোর রয়েছে অনাবিল সৌন্দর্য। যা সে বিমুগ্ধ চিত্তে উপভোগ করে। এই এলাকার দৃষ্টিনন্দন দৃশ্যাবলি তাকে ও তার বাবা-মাকে বিমোহিত করে। শুধু তাই নয়, গারো আদিবাসীদের সুন্দর ব্যবহারে সে অভিভূত হয়। আবদুর রহমান কর্তৃক লেখক যেমন আপ্যায়িত ও খুশি হয়েছিলেন তেমনি উদ্দীপকের সেনাজ শেরপুরে বেড়াতে গিয়ে মুগ্ধ হয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আফগানিস্তানে লেখকের মনোমুগ্ধকর ভ্রমণের সৌন্দর্য উপভোগ, সরল আতিথেয়তা ইত্যাদি দিকের প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য 'প্রবাস বন্ধ্বু' ভ্রমণকাহিনির কোন দ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর