উদ্দীপকের সোমেন এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের সোমেন এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত-মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের মধ্যে স্বদেশপ্রেমের গভীর অনুরাগ লক্ষ করা যায়। প্রতিটি মানুষের মনেই স্বদেশপ্রীতি লুকিয়ে থাকে। আবদুর রহমানও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। পানশিরের আবহাওয়া লেখকের নিকট চরম প্রতিকূল হলেও আবদুর রহমানের নিকট তা অত্যন্ত অনুকূল। শুধু অনুকূল আবহাওয়াই নয়, বরং এটি তার কাছে অত্যন্ত প্রিয়। কারণ এটি তার জন্মভূমি। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসার কারণেই পানশিরের আবহাওয়া তার কাছে খুবই ভালো লাগে। জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যে আবদুর রহমান মুগ্ধ হয়েছে। উদ্দীপকের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে আমরা দেখতে পাই, সোমেন তার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসে। জন্মভূমির প্রতি তার গভীর অনুরাগ রয়েছে। ফুলবাবু যখন সোমেনকে বাংলাদেশে নিয়ে আসতে চায় তখন সোমেন আপত্তি জানিয়েছে। সোমেন দৃঢ়চিত্তে বলেছে- "এদেশ ছেড়ে আমি কোথাও যাব না বাবু। খাই বা না খাই, দেশের মাটি আঁকড়ে পড়ে থাকতে চাই।" সোমেনের এই বক্তব্যে স্বদেশপ্রেম ফুটে উঠেছে। স্বদেশপ্রেমের কারণেই সোমেন ফুলবাবুর প্রস্তাব প্রত্যাখান করেছে। পরিশেষে আমরা উদ্দীপক ও 'প্রবাস বন্ধু' রচনার আলোকে বলতে পারি, উভয় স্থানেই স্বদেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ফুটে উঠেছে। স্থান, কাল, পাত্রভেদে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হলেও স্বদেশপ্রেমের দিকটি অভিন্ন বলেই প্রতীয়মান হয়েছে। উদ্দীপকের সোমেন স্বদেশপ্রেমে উদ্দীপ্ত হওয়ার কারণেই দেশের মাটিকে আঁকড়ে ধরে থাকতে চায়। আবার 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানও তার জন্মভূমি উত্তর আফগানিস্তানের পানশিরকে ভালোবেসে আঁকড়ে ধরে আছে। অর্থাৎ উদ্দীপকের সোমেন ও আলোচ্য রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ্রেমে উদ্দীপ্ত। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সোমেন এবং 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান দুজনেই স্বদেশপ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর