"উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্যের ধারক।"- মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে দেশপ্রেমের বৈশিষ্ট্যটি তাকে বিশেষ বৈশিষ্ট্যে মন্ডিত করেছে। আবদুর রহমানের জন্মভূমি উত্তর আফগানিস্তানের পানশির প্রদেশে। সেটি মূলত শীতপ্রধান অঞ্চল। শীতকালে সেখানে এতটা শীত পড়ে যে চারদিকে বরফের আস্তরণ তৈরি হয়। ঘরের ভেতরে আঙার জ্বালিয়ে রাখতে হয়। লেখকের নিকট এমন স্থান অপছন্দনীয়। কিন্তু আবদুর রহমানের নিকট তা অত্যন্ত পছন্দনীয়। কারণ সেটি তার জন্মভূমি। জন্মভূমির আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন তবুও তা ভালো লাগে। কারণ জন্মভূমির প্রতি ভালোবাসা প্রতিটি মানুষের হৃদয়ে বিদ্যমান থাকে। আবদুর রহমানও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তার হৃদয় জুড়ে রয়েছে জন্মভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা। উদ্দীপকের কতিাংশে কবির জন্মভূমির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কবি তার জন্মভূমিকে গভীরভাবে ভালোবাসেন। ভালোবাসার অনুভূতিকে তিনি আলোচ্য কবিতার মধ্যে ব্যক্ত করেছেন। এদেশের প্রাকৃতিক অনুষঙ্গ কবিকে মুগ্ধ করেছে। স্নিগ্ধ নদী, ধূম্র পাহাড়, হরিৎ ক্ষেত্র এসব দৃশ্য কবির হৃদয়ে মিশে আছে। কবি মনে করেন এমন দৃশ্য পৃথিবীর অন্য কথাও দেখতে পাওয়া যাবে না। এদেশের ধানখেতে বাতাস এসে ঢেউ খেলে যায়। এজন্য কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি/সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।" অর্থাৎ এমন দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কবির জন্মভূমি সকল দেশের রানি। গভীর দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার কারণেই কবি এমন মন্তব্য করেছেন। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্যের ধারক। কারণ আবদুর রহমান চরিত্রের মধ্যে দেশপ্রেমের বৈশিষ্ট্যটি প্রকট আকারে দেখা দিয়েছে। যেমনটি উদ্দীপকের কবির মধ্যেও দৃশ্যমান। কিন্তু শুধু দেশপ্রেমের বৈশিষ্ট্যটির মধ্যেই আবদুর রহমান চরিত্রটি সীমাবদ্ধ নয়। আবদুর রহমান চরিত্রের মধ্যে বিবিধ বৈশিষ্ট্য রয়েছে। তবে সেগুলোর মধ্যে মাত্র একটি বৈশিষ্ট্য উদ্দীপকে ফুটে উঠেছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ অনুপস্থিত। কাজেই উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের সামগ্রিক বৈশিষ্ট্য নয় বরং একটি বিশেষ বৈশিষ্ট্যের ধারক মাত্র।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপক (ii) এর ভাব যেন আবদুর রহমান চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্যে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর