উদ্দীপক (i) এর রুপালির সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের যে দিকটি সাদৃশ্যপূর্ণ, তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক (i) এর রুপালির সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের কর্মনিপুণতা ও সদাচারণের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রবাস বন্ধু' গল্পের লেখক সৈয়দ মুজতবা আলী চাকরিসূত্রে কাবুল যান। কাবুলে তার রান্না-বান্নার জন্য একজন বাবুর্চি নিয়োগ করা হয়। যার নাম আবদুর রহমান। আবদুর রহমান অত্যন্ত পরিশ্রমী ছিল। সে রান্না-বান্নাসহ লেখকের সব ধরনের কাজ করত। সে রান্নার কাজে খুব দক্ষ ছিল। রান্নাসহ গৃহের যাবতীয় কাজেই আবদুর রহমান পারদর্শী ছিল। তার কর্মনিপুণতা সত্যিই প্রশংসনীয়। তাছাড়া আবদুর রহমানের আচার-আচরণ অত্যন্ত সন্তোষজনক ছিল। সদাচারণের গুণাবলি তার চরিত্রে ফুটে উঠেছিল। সে লেখকের খুব বিশ্বস্ত ভৃত্য ছিল। সে লেখককে খুব সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। এজন্য লেখকও তার প্রতি সন্তুষ্ট ছিল। উদ্দীপকের রুপালি গৃহ পরিচারিকা হিসেবে অন্যের বাসায় কাজ করে। সে গৃহস্থালির যাবতীয় কাজে অত্যন্ত পটু। বাড়ির সদস্যদের জন্য যতটুকু কাজ করা প্রয়োজন রুপালি তার অধিক বেশি কাজ করে। এজন্য বাড়ির সদস্যরা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তাছাড়া রুপালির ভদ্র ও অমায়িক আচরণের জন্য সবাই তাকে পছন্দ করে। 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান তার যোগ্যতা দিয়ে লেখকের আস্থা অর্জন করেছিল। তাই বলা যায়, উদ্দীপক (i) এর রুপালির সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের সাদৃশ্যপূর্ণ দিকটি হলো কর্মনিপুণতা ও সদাচারণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক (i) এর রুপালির সঙ্গে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের যে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর