"উদ্দীপকের বিষয়বস্তু 'প্রবাস বন্ধু' গল্পের সমগ্রতাকে ধারণ করতে অক্ষম।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের বিষয়বস্তু 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির সমগ্রতাকে ধারণ করতে অক্ষম।”- মন্তব্যটি যথার্থ। কেননা 'প্রবাস বন্ধু' রচনায় লেখক আফগানিস্তানে থাকাকালীনে সামগ্রিক অভিজ্ঞতা বর্ণনা করেছেন যার সবকিছু উদ্দীপকে নেই। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক যখন আফগানিস্তানে ছিলেন সে সময়ের চিত্র তুলে ধরেছেন। সেখানে তার দেখভালের দায়িত্বে ছিলেন আবদুর রহমান। আফগান আবদুর রহমান চরিত্রে দেশপ্রেমের পাশাপাশি সরলতা ও অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। আবদুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে সে দেশের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয়ও লেখক তুলে ধরেছেন।'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক আবদুর রহমানের জন্মভূমি উত্তর-আফগানিস্তানের প্রতি গভীর অনুরাগের দিকটি তুলে ধরেছেন। এখানে তিনি স্বদেশের বর্ণনায় আবদুর রহমানের আগ্রহ ও ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। নিজের জন্মস্থানের কথা স্মরণের এ দিকটি উদ্দীপকের বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এ গল্পে লেখকের কাজে নিয়োজিত আবদুর রহমানের অন্যান্য স্বভাব বৈশিষ্ট্যের প্রকাশ উদ্দীপকে ঘটেনি। লেখক এখানে আবুদর রহমানের শারীরিক ও মানসিক অবস্থার যে পরিচয় দিয়েছেন তাও উদ্দীপকে অনুপস্থিত। এ গল্পে লেখকের প্রতি আবদুর রহমানের শ্রদ্ধা-ভক্তি, সরল আতিথেয়তা, স্বদেশের প্রতি যে গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখকের আফগানিস্তান ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা গল্পটিকে বৈচিত্র্যময় করে তুলেছে। লেখকের বর্ণনায় প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষের সহজ-সরল জীবনাচরণ, অতিথিপরায়ণতার দিকগুলো প্রাধান্য পেয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়বস্তু 'প্রবাস বন্ধু' গল্পের সমগ্রতাকে ধারণ করতে অক্ষ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর