দৃশ্যপট-১-এর সাথে 'প্রবাস বন্ধু' রচনার সাদৃশ্যপূর্ণ ভাবটি বর্ণনা করো।
উত্তর: দৃশ্যপট-১ এর সাথে 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের জন্মভূমিপ্রীতি ও এর রূপ বর্ণনার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক আফগানিস্তান থাকাকালীন তাঁর বিচিত্র অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। সেখানে থাকাকালীন আগা আবদুর রহমান নামের এক ব্যক্তি তার দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল। লেখকের সঙ্গে কথাপ্রসঙ্গে সে তার জন্মভূমি পানশিরের মনোমুগ্ধকর বর্ণনা দিয়ে সেখানে যাওয়ার জন্য তাঁকে বিনিত অনুরোধ জানায়। উদ্দীপকের দৃশ্যপট-১ এর কবিতাংশে কবি তাঁর নিজগ্রামের প্রাকৃতিঘনিষ্ঠ রূপটিকে উন্মোচন করেছেন। কবির মতে, তাঁদের অনিন্দ্য সুন্দর ছোটো গ্রামটি তরুচ্ছায়ায় আচ্ছাদিত। আর সেই মনোরম পরিবেশের তাঁর গৃহখানি যেন মমতাসিক্ত হয়ে আছে। এমন মধুর পরিবেশেই কবি তাঁর বন্ধুকে সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানও তার জন্মভূমি পানশিরের দূষণমুক্ত প্রকৃতি ও তার নয়নাভিরাম সৌন্দর্যের কথা তুলে ধরে লেখককে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এমন মনোভাব তাদের জন্মভূমিপ্রীতি এবং জন্মভূমির প্রতি রূপমুগ্ধতাকেই তুলে ধরে। এদিক থেকে দৃশ্যপট-১ এর সাথে আলোচ্য রচনার সাদৃশ্য প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
দৃশ্যপট-১-এর সাথে 'প্রবাস বন্ধু' রচনার সাদৃশ্যপূর্ণ ভাবটি বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর