উদ্দীপকে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের চেতনার জন্মভূমির প্রতি অনুরাগের দিকটি প্রতিফলিত হয়েছে। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখকের দেখভালে নিয়োজিত আবদুর রহমানের স্বদেশপ্রেমের অনুভূতি ফুটে উঠেছে প্রবলভাবে। জন্মভূমি পানশির তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। সে দূরে থেকেও তার জন্মস্থান পানশিরের কথা ভেবেছে প্রতিনিয়ত। আসলে স্বদেশ বা জন্মভূমির কথা মানুষ ভুলতে পারে না। মানুষ যেখানেই থাকুক স্বদেশ বা জন্মস্থানের প্রতি অনুরাগ ও ভালোবাসা অনুভব করে এবং স্বদেশের স্মৃতি রোমন্থন করে। উদ্দীপকের কবিতাংশে কবি তাঁর জীবনের ফেলে আসা সময় ও ভাবতরঙ্গে ঘুরে বেড়ানোর কথা বলেছেন। এর মধ্যে তাঁর স্মৃতিতে ভেসে উঠেছে পাহাড়ের ওপর কোনো এক ছোট ঘরের কথা। সেই পাহাড়ে তিনি যেন এখনো ঘুরে ফিরছেন। বিশেষ করে তাঁর জীবনের সঙ্গে সময় ও স্থানের গভীর বন্ধনের যে দিকটি এখানে প্রতিফলিত হয়েছে, তা আবদুর রহমানের চেতনার জন্মভূমির প্রতি অনুরাগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আবদুর রহমানও নিজের জন্মস্থান উত্তর আফগানিস্তানের কথা স্মরণ করেছে। সেখানকার পানশির সম্পর্কে সে বর্ণনা করেছে। শীতকালে সেখানে বরফ পড়ে মাঠ, পথ, পাহাড়, নদী, গাছপালা সব ঢাকা পড়ে যায়। দুদিন থেকে সাতদিন পর্যন্ত বরফ পড়ে কখনো ঘুরঘুট্টি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। সেখানকার আবহাওয়ার কথা স্মরণ করে সে বলে কাবুলের হাওয়া তো হাওয়া নয়- আতসবাজির হল্কা। এভাবে তার সরলতা ও স্বদেশপ্রেম প্রকাশ পেয়েছে। আবদুর রহমানের এই চেতনা উদ্দীপকেও প্রকাশ পেয়েছে কবির ভবঘুরের ভাবতরঙ্গের জীবনে। প্রকৃতির সংলগ্ন হয়ে তাঁর জীবনের কথা স্মরণ করে তিনি সেই দিকটিকেই বোঝাতে চেয়েছেন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকে 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের চেতনার যে দিকটি প্রতিফ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর