উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার কোন দিককে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের আতিথ্যপূর্ণ ব্যবহারের দিককে ইঙ্গিত করে।সৈয়দ মুজতবা আলী তার 'প্রবাস বন্ধু' রচনায় ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেছেন। আফগানিস্তানে অবস্থানকালীন সময়ে আবদুর রহমান লেখকের সেবাযত্ন করে। তার সেবাযত্ন ও আতিথ্যপূর্ণ ব্যবহারে লেখক মুগ্ধ হন। প্রবাস জীবনে এমন একজন বিশ্বস্ত লোক পাওয়া সত্যিই বড়ো ভাগ্যের ব্যাপার। রান্নাবান্নাসহ লেখকের সব ধরনের কাজ করত আবদুর রহমান। আবদুর রহমান তার মনিবের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। আবদুর রহমানের অতিথিপরায়ণতায় লেখক সন্তুষ্ট হয়েছেন।উদ্দীপকের ফুলবাবু চিকিৎসার জন্য কোলকাতা যান। তার বন্ধু রবিন তাকে দেখাশোনার জন্য সোমেনকে নিয়োজিত করে। সোমেন অত্যন্ত দক্ষতার সাথে ফুলবাবুর সব কাজ সুচারুরূপে সম্পাদন করে। রান্নাবান্না, ঘর গোছানো, বাজার করা এককথায় প্রয়োজনীয় সব কাজ খুব ভালোভাবে করে দেয়। এতে ফুলবাবু সোমেনের প্রতি সন্তুষ্ট হয়। অনুরূপ দৃষ্টান্ত আমরা 'প্রবাস বন্ধু' রচনায়ও খুঁজে পাই। লেখক প্রবাস জীবনে আবদুর রহমানের অতিথি আপ্যায়নে মুগ্ধ হন। অর্থাৎ উদ্দীপকের ফুলবাবু এবং 'প্রবাস বন্ধু' রচনার লেখক তাদের কাজের লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের আতিথ্যপূর্ণ ব্যবহারের দিককে ইঙ্গিত করে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ফুলবাবুর সেবাযত্ন পাওয়ার বিষয়টি 'প্রবাস বন্ধু' রচনার কোন …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর