শেয়ারFacebookWhatsApp

"দৃশ্যপট-২-এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান চরিত্রের বড়োদিক" বিশ্লেষণ করো।

উত্তর: "দৃশ্যপট-২ এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান চরিত্রের বড়ো দিক"- 'প্রবাস বন্ধু' রচনা এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক নিজ অভিজ্ঞতার আলোকে তাঁর আফগানিস্তান ভ্রমণের বিবরণ দিয়েছেন। সেখানে আগা আবদুর রহমান নামের এক ব্যক্তি লেখকের দেখভাল করতেন। লেখক তার কর্মনিষ্ঠা ও আন্তরিকতায় মুগ্ধ হন। উদ্দীপকের দৃশ্যপট-২ এর কবিতাংশে কেষ্টা নামের এক অদায়িত্বশীল গৃহকর্মীর কথা বলা হয়েছে। কাজের প্রতি তার তেমন মনোযোগ নেই। বয়স হয়ে পড়ায় সবকিছু ঠিকঠাক মনেও রাখতে পারেন না সে। অবস্থা এমন যে তিনখানা জিসিন তাকে রাখতে দিলে একখানা রাখে। আর বাকি দুটির কোনো হদিসই থাকে না। আলোচ্য রচনায় গৃহকর্মী আবদুর রহমানের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। 'প্রবাস বন্ধু' রচনার অন্যতম চরিত্র আফগান আবদুর রহমান। লেখক প্রতিবেশী দেশ আফগানিস্তানে থাকাকালে আবদুর রহমান তাঁর গৃহকর্মের দায়িত্বে নিয়োজিত ছিল। এ সময় সে লেখকের প্রতি যথেষ্ট আন্তরিক ও বিনয়ী ছিল। শুধু তাই নয় সে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে সুচারুরূপে সম্পন্ন করত। সংগত কারণেই আলোচ্য রচনাটিতে লেখক তার ভূয়সী প্রসংসা করেছেন। প্রক্ষান্তরে, দৃশ্যপট-২ এর কেষ্টা অদায়িত্বশীল ও গৃহকর্মে অপটু। নিজের ওপর অর্পিত দায়িত্ব সে যথাযথ পালন করতে পারে না, যা আলোচ্য রচনায় আবদুর রহমানের সাথে তার বৈসাদৃশ্য নির্দেশ করে। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"দৃশ্যপট-২-এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর…

উদ্দীপক

দৃশ্যপট-১ : 'তুমি যাবে ভাই-যাবে মোর সাথে আমাদের ছোটো গাঁয়, গাছের ছায়ায় বনের লতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি।' দৃশ্যপট-২: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'পুরাতন ভৃত্য' কবিতায় পুরাতন ভৃত্য কেষ্ট সম্পর্কে বলেছেন- "বড়ো প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি 'কেষ্টা' যত করি তাড়া নাহি পাই সাড়া, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখান দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে; একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে।"

Chittagong · 2024

উত্তর

রুজ হলো গাল রাঙানোর প্রসাধনী।

উত্তর

আবদুর রহমানের বর্ণনামতে, লেখক শীতকালীন সময়টা পানশিরে কাটাবেন বলে আলোচ্য কথাটি বলেছেন। আবদুর রহমানের বর্ণনা, 'পানশিরে শীতকালে সে কী বরফ পড়ে! বাইরে দেখবেন বরফ পড়ছে, পড়ছে পড়ছে পড়ছে- দু দিন, তিন দিন, পাঁচ দিন, সাত দিন ধরে। আপনি বসেই আছেন, আর দেখছেন চে তৌর বর্ফ ববারদ- কী রকম বরফ পড়ে।' তখন লেখক বলেন, 'হাঁ, আবদুর রহমান তোমার কথাই সই। শীতকালটা আমি পানশিরেই কাটাব।'

উত্তর

দৃশ্যপট-১ এর সাথে 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের জন্মভূমিপ্রীতি ও এর রূপ বর্ণনার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে লেখক আফগানিস্তান থাকাকালীন তাঁর বিচিত্র অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। সেখানে থাকাকালীন আগা আবদুর রহমান নামের এক ব্যক্তি তার দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল। লেখকের সঙ্গে কথাপ্রসঙ্গে সে তার জন্মভূমি পানশিরের মনোমুগ্ধকর বর্ণনা দিয়ে সেখানে যাওয়ার জন্য তাঁকে বিনিত অনুরোধ জানায়। উদ্দীপকের দৃশ্যপট-১ এর কবিতাংশে কবি তাঁর নিজগ্রামের প্রাকৃতিঘনিষ্ঠ রূপটিকে উন্মোচন করেছেন। কবির মতে, তাঁদের অনিন্দ্য সুন্দর ছোটো গ্রামটি তরুচ্ছায়ায় আচ্ছাদিত। আর সেই মনোরম পরিবেশের তাঁর গৃহখানি যেন মমতাসিক্ত হয়ে আছে। এমন মধুর পরিবেশেই কবি তাঁর বন্ধুকে সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানও তার জন্মভূমি পানশিরের দূষণমুক্ত প্রকৃতি ও তার নয়নাভিরাম সৌন্দর্যের কথা তুলে ধরে লেখককে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এমন মনোভাব তাদের জন্মভূমিপ্রীতি এবং জন্মভূমির প্রতি রূপমুগ্ধতাকেই তুলে ধরে। এদিক থেকে দৃশ্যপট-১ এর সাথে আলোচ্য রচনার সাদৃশ্য প্রতীয়মান হয়।

উত্তর

"দৃশ্যপট-২ এর কেষ্টার বিপরীত বৈশিষ্ট্যই 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমান চরিত্রের বড়ো দিক"- 'প্রবাস বন্ধু' রচনা এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক নিজ অভিজ্ঞতার আলোকে তাঁর আফগানিস্তান ভ্রমণের বিবরণ দিয়েছেন। সেখানে আগা আবদুর রহমান নামের এক ব্যক্তি লেখকের দেখভাল করতেন। লেখক তার কর্মনিষ্ঠা ও আন্তরিকতায় মুগ্ধ হন। উদ্দীপকের দৃশ্যপট-২ এর কবিতাংশে কেষ্টা নামের এক অদায়িত্বশীল গৃহকর্মীর কথা বলা হয়েছে। কাজের প্রতি তার তেমন মনোযোগ নেই। বয়স হয়ে পড়ায় সবকিছু ঠিকঠাক মনেও রাখতে পারেন না সে। অবস্থা এমন যে তিনখানা জিসিন তাকে রাখতে দিলে একখানা রাখে। আর বাকি দুটির কোনো হদিসই থাকে না। আলোচ্য রচনায় গৃহকর্মী আবদুর রহমানের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। 'প্রবাস বন্ধু' রচনার অন্যতম চরিত্র আফগান আবদুর রহমান। লেখক প্রতিবেশী দেশ আফগানিস্তানে থাকাকালে আবদুর রহমান তাঁর গৃহকর্মের দায়িত্বে নিয়োজিত ছিল। এ সময় সে লেখকের প্রতি যথেষ্ট আন্তরিক ও বিনয়ী ছিল। শুধু তাই নয় সে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে সুচারুরূপে সম্পন্ন করত। সংগত কারণেই আলোচ্য রচনাটিতে লেখক তার ভূয়সী প্রসংসা করেছেন। প্রক্ষান্তরে, দৃশ্যপট-২ এর কেষ্টা অদায়িত্বশীল ও গৃহকর্মে অপটু। নিজের ওপর অর্পিত দায়িত্ব সে যথাযথ পালন করতে পারে না, যা আলোচ্য রচনায় আবদুর রহমানের সাথে তার বৈসাদৃশ্য নির্দেশ করে। এ বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।