উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে আচরণগত যে বৈসাদৃশ্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে খাবার পরিবেশনের আচরণগত বৈসাদৃশ্য ফুটে উঠেছে।'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান অত্যন্ত অতিথিপরায়ণ। অতিথি সেবাকে সে খুব মহৎ দৃষ্টিতে দেখেছে। সে সাধ্যমতো লেখকের সেবা করেছে। তার আতিথেয়তায় লেখক মুগ্ধ হয়েছেন। আবদুর রহমান অত্যন্ত বিশ্বস্ত একজন ভৃত্য। তার মধ্যে বিন্দুমাত্র প্রতারণা ছিল না। খাবার পরিবেশনে সে উদার মনের পরিচয় দিয়েছে। লেখককে না খাইয়ে কোনো খাবার সে নিজে খায়নি। বিভিন্ন ধরনের রকমারি খাবার রান্না করে একে একে সেসব খাবার লেখকের সামনে পরিবেশন করেছে।উদ্দীপকের ব্রজেশ্বর অত্যন্ত চতুর। সে খাবার পরিবেশনের সময় কৌশল অবলম্বন করত। সে কিছু খাবার বাঁচানোর চেষ্টা করত। আর এসব খাবার সে নিজে খেত। সে ছিল সব চাকরদের সর্দার। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় সে কাজ করত। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ছোটো ছিলেন। ব্রজেশ্বর ছোটোদের তত্ত্বাবধান ও খাবার পরিবেশনের দায়িত্ব পালন করত। ছোটোরা খেতে বসলে সে সকলকে একটি করে লুচি আলগোছে দুলিয়ে জিজ্ঞেস করত আর দেবে কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর তার মনোভাব বুঝতে পেরে লুচি, দুধ ইত্যাদি খাবারে নিজের অনীহা প্রকাশ করতেন। আর যেসব খাবার বেঁচে যেত ব্রজেশ্বর সেগুলো তার আলমারিতে রাখত। কিন্তু 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমান এমন কাজ করত না। তাই আমরা বলতে পারি, খাবার পরিবেশনের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে আচরণগত বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের ব্রজেশ্বর এবং 'প্রবাস বন্ধু' গল্পের আবদুর রহমানের মাঝে আচ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর