শেয়ারFacebookWhatsApp

"মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে।”- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: 'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে নিমগাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়েছে। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে।”- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ…

উদ্দীপক

i. বিলিয়ে দিয়ে জীবনটাকে করছে সময় পার কেউ বুঝেনি কোনোকালে মনের কথা তার। পাচ্ছে আঘাত, বাড়ছে ক্ষত মনের ভেতর অবিরত তবু তো সে ক্ষণতরে করছে না মুখ ভার। ii. তোমায় ওরা দেয়নি কোনো মূল্য আমার কাছে তুমি যে অতুল্য। তাই তো তোমায় স্মরে- হৃদয় আমার মুগ্ধতাতে ভরে।

উত্তর

নিমগাছ চর্মরোগের অব্যর্থ মহৌষধ।

উত্তর

'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে নিমগাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়েছে। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপক i-এর সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পটি একটি প্রতীকী গল্প। এ গল্পে লেখক নিমগাছ প্রতীকে সংসারে নারীর অপরিসীম আত্মত্যাগকে ফুটিয়ে তুলেছেন। গৃহকর্মা-নিপুণা লক্ষ্মীবউটা নিমগাছের মতো সবার প্রয়োজনে এগিয়ে এলেও কেউ তাকে যোগ্য সম্মানটুকু দেয় না। উদ্দীপকেও নারীর অসীম আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের নারী অন্যের জন্য জীবন বিলিয়ে দিলেও কেউ কখনো তার মনের কথা জানতে চায়নি। আঘাতে আঘাতে মনের ভিতর ক্ষত অরিরত বেড়ে চললেও কখনো সে ক্ষণকালের জন্য মুখ ভার করে থাকেনি। বিষয়টি 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের কবির উদারনৈতিক ভাবাবেগের বিষয়ের ইঙ্গিত দেওয়ায়- উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের লেখকের ভাবনাকে প্রতিফলিত করতে পেরেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছ প্রতীকে নারীর আত্মত্যাগের বিষয়টিকে সামনে এনেছেন। সবাই নিমগাছের উপকারিতা ভোগ করলেও কেউ তার যত্ন করেনি। অবশেষে কবি এসে নিমগাছের সৌন্দর্যের প্রশংসা করে। উদ্দীপক ii-এর কবিতাংশের কবিও এমন কারও প্রশংসা করেছেন যে ব্যক্তি সবার কাছে অবহেলিত। কবি বলেছেন, কেউ তার উদ্দিষ্ট ব্যক্তির কোনো মূল্য না দিলেও তিনি কবির কাছে সব সময় অমূল্য। একমাত্র কবিই তার মূল্য বুঝতে পেরে হৃদয়ের মুগ্ধতাভরে তাকে স্মরণ করেছেন, যা 'নিমগাছ' গল্পের কবি কর্তৃক নিমগাছের প্রশংসা করার সাথে তুলনীয়। 'নিমগাছ' গল্পের লেখক এ গল্পের কবি চরিত্রের মধ্য দিয়ে নিমগাছ প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের প্রশংসা করেছেন। সবাই নিমগাছের ভেষজ উপকারিতার কথা বিচার করে এর বিভিন্ন অঙ্গ নিয়ে গেলেও একমাত্র কবিই মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের সৌন্দর্য উপভোগ করে তার প্রশংসা করেছেন। এই প্রশংসা মূলত লেখকেরই ভাবনার প্রতিফলন, যা উদ্দীপকের কবিতাংশের কবির প্রশংসার সাথে তুলনীয়। তাই আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।