শেয়ারFacebookWhatsApp

"মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে"- কথাটি কেন বলা হয়েছে?

উত্তর: 'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে নিমগাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়েছে। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে"- কথাটি কেন বলা হয়েছে?

উদ্দীপক

একান্নবর্তী পরিবারের বড়ো বউ রহিমা। অকালে স্বামী হারিয়েছে। একমাত্র মেয়েটিও ছোটোবেলায় পুকুরে ডুবে মারা গেছে। সবাইকে আপন করে সে শ্বশুরবাড়িতেই রয়ে যায়। যার যা কিছু প্রয়োজন রহিমা ছাড়া হয় না। কিন্তু তার শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে কারও কোনো মাথাব্যথা নেই। শুধু ছোটো দেবর ছমির খোঁজখবর নিত। চাকরির কারণে ছমিরও শহরে চলে যায়। একবার ভাবে, সন্তানতুল্য ছমিরের সাথে শহরে যাবে, কিন্তু সবার কথা ভেবে তা আর হয়ে ওঠে না।

উত্তর

বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন।

উত্তর

'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে নিমগাছের শিকড় মাটির গভীরে ছড়িয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছের উপকারিতা তুলে ধরা হয়েছে। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে। মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। প্রশ্নোক্ত কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে।

উত্তর

এ উদ্দীপকের রহিমার সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের তথা গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার অযত্নের দিক থেকে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আমাদের সমাজে নারীরা প্রতিনিয়তই নানা রকম অমর্যাদা ও অবহেলার শিকার হয়। অথচ পরিবারে সবচেয়ে বেশি দায়িত্ব সে-ই পালন করে। তবুও এ অবদানের মূল্যায়ন কেউ কখনো করে না। সবার কাছ থেকে অবহেলিত হয়ে ধুঁকে ধুঁকে জীবন নিঃশেষ করে। উদ্দীপকের রহিমা বাঙালি পরিবারের অবহেলিত, নির্যাতিত নারীর প্রতিনিধি। স্বামী-সন্তান হারিয়েও সবাইকে আপন করে নিয়ে শ্বশুরবাড়ি পড়ে আছে। কারণ তার যাওয়ার জায়গা নেই। দিন-রাত পরিবারের জন্য খেটে মরে। অথচ কেউ তার ভালো-মন্দের খোঁজ রাখে না। অনুরূপভাবে নিমগাছের মতো উপকারী মনোভাব নিয়ে 'নিমগাছ' গল্পের গৃহবধূটিও অবহেলার শিকার। সবাই তার দ্বারা উপকৃত হলেও কেউ তার যত্ন নেয় না। যেমন- নিমগাছের পাতা, ডাল, ছাল মানুষ নানা কাজে ব্যবহার করে, কিন্তু গাছের যত্ন নেওয়ার কথা কারও মনে আসে না। নিমগাছের এই অযত্নের সঙ্গেই উদ্দীপকের রহিমা এবং গল্পের গৃহবধূটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির মতো অবহেলিত হওয়ায় “উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটিকে ধারণ করে আছে।"- মন্তব্যটি যৌক্তিক। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছ প্রতীকে সংসারে নারীর আত্মত্যাগের দিকটি প্রকাশ করেছেন। গল্পের শেষের ম্যাজিক বাক্যটি দিয়ে লেখক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির অবহেলিত হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে একান্নবর্তী পরিবারের বড়ো বউ অকাল বিধবা রহিমার দুর্দশার চিত্র ফুটে উঠেছে। সংসারের সব প্রয়োজন রহিমা মেটালেও তার শরীরের যত্নের ব্যাপারে সবাই উদাসীন। তার খোঁজখবর নেওয়ার একমাত্র মানুষ ছোটো দেবর ছমির চাকরি পেয়ে শহরে চলে গেলে তারও ছমিরের সাথে যেতে ইচ্ছে করে, কিন্তু সবার কথা ভেবে তা আর হয়ে ওঠে না। এই বিষয়টি 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যের সঙ্গে সংগতিপূর্ণ। উদ্দীপকের রহিমার পরিস্থিতি গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতিরূপ। নিমগাছ প্রতীকে লেখক মূলত লক্ষ্মীবউটির ইতিবৃত্তই প্রকাশ করেছেন। সংসারের সকল কাজ নিপুণভাবে সমাধান করলেও সংসারে তার কদর নেই। একদিন এক কবি বউটির প্রশংসা করলে তার সাথে চলে যেত ইচ্ছে হয়। কিন্তু সংসারের বন্ধন ছিন্ন করে তা সম্ভব হয় না। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, আলোচ্য উক্তিটি যৌক্তিক।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে"- কথাটি কেন বলা হয়েছে? | Prosthuti