শেয়ারFacebookWhatsApp

কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? বুঝিয়ে লেখ।

উত্তর: ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়? পুণ্য অত হবে নাক সব করিলেও জড়ো। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ। ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে, রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।

Sylhet · 2023

উত্তর

'নিমগাছ' গল্পটি বনফুলের 'অদৃশ্যলোক' গ্রন্থের অন্তর্ভুক্ত।

উত্তর

ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের অপরিসীম আত্মত্যাগ তুলে ধরেছেন। নিমগাছের মতোই সেই বউটি সকলের উপকার করে। নিঃস্বার্থভাবে সে সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নিমগাছ যেমন এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির মাধ্যমে সকলের উপকার করে লক্ষ্মীবউটিও অক্লান্ত পরিশ্রম করে সংসারের সবাইকে সুখে রাখে। 'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্ম-নিপুণা এক গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের জন্য তিনি অহর্নিশ কাজ করেন; বিসর্জন দেন নিজের সব ইচ্ছা, ভালো লাগা। কিন্তু বিনিময়ে তিনি পান না কিছুই। উদ্দীপকে আমাদের দেশের কৃষককে সব সাধকের বড় সাধক বলা হয়েছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সকলের জন্য সে শস্য চাষ করে। কিন্তু সে বিন্দু পরিমাণ গর্ব করে না। নিঃস্বার্থভাবে আপন কাজ করে যায়। উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির পরিবারের জন্য স্বার্থহীন কাজ করে যাওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। 'নিমগাছ' গল্পের গৃহবধূ সংসারে যেন এক যন্ত্রে পরিণত হয়েছেন। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান। নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের কৃষকও তেমনই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। মানুষের জন্য খাদ্যের জোগান দেন। কিন্তু তিনি কোনো গর্ব করেন না। সবাই তাদের চাষা বলে হেয় প্রতিপন্ন করে। তবু তিনি কাজ করা বন্ধ করেন না। যা 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করে। উদ্দীপকের কৃষক এবং 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আবদ্ধ যে, চাইলেও সেখান থেকে তারা বের হতে পারেন না। এভাবে তাদের জীবন একসূত্রে গাঁথা। তাই বলা যায়, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে।
SSCবাংলা ১ম পত্রSylhet 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।