'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সাধারণভাবে নিমগাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করা এবং বিস্তৃত হওয়া বোঝালেও এ ক্ষেত্রে প্রতীকী অর্থে লক্ষ্মীবউয়ের প্রাত্যহিক প্রয়োজনের সঙ্গে জড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নিমগাছ একটি ঔষধি বৃক্ষ। এই গাছের রয়েছে নানা গুণ ও উপকারিতা। অথচ কেউ এই গাছের যত্ন নেয় না। একদিন এক লোক এসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং নিমের ফুলগুলোকে এক ঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করল। তাঁর প্রশংসায় মুগ্ধ নিমগাছটি তাঁর সঙ্গে চলে যেতে চাইল। কিন্তু যাওয়া হয় না। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে।মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। এসব বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
'মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে'- বলতে কী বোঝানো হয়েছে?
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর