শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রোকসানা বেগমের সাথে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রোকসানা বেগমের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে লক্ষ্মীবউয়ের সংসারের প্রতি ত্যাগ স্বীকারের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' একটি প্রতীকী গল্প। এ গল্পে লেখক নিমগাছ প্রতীকে এক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের আত্মত্যাগের কথা তুলে ধরেছেন। সংসারের সবার জন্য সে নিবেদিতপ্রাণ। উদ্দীপকে যৌথ পরিবারের বড়ো বউ রোকসানা বেগমের আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। সারাজীবন তিনি পরিবারের সকলের মন রক্ষা করে চলেছেন। কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার আত্মত্যাগের কথা তুলে ধরেছেন। সংসারের সকলের মন রক্ষাই ছিল তার একান্ত কাজ। কখনো তিনি নিজের স্বার্থের কথা ভাবেননি। এদিক থেকে রোকসানার সাথে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের সাদৃশ্য রয়েছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের রোকসানা বেগমের সাথে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের সাদৃশ্যপ…

উদ্দীপক

বাড়ির বড়ো বউ রোকসানা বেগম। যৌথ পরিবারে সকলের মন রক্ষা করে চলেছেন সারা জীবন। কখনো নিজের স্বার্থের কথা চিন্তা করেননি। বাড়ির সবার কাজে তিনি ছিলেন নিবেদিত। তিনি যেমন সবার জন্য নিবেদিত ছিলেন, আজ শেষ বয়সে এসে দেখেন সবাই তার প্রতিও খুব যত্নশীল।

উত্তর

নিমগাছের পাতা চর্মরোগের মহৌষধ।

উত্তর

নতুন লোকটা সৌন্দর্যে বিমোহিত হয়ে মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল। 'নিমগাছ' গল্পে নতুন লোকটি একজন কবি। কবির কাছে প্রয়োজনের চেয়ে সৌন্দর্যই মুখ্য। অন্য সবাই নিমগাছকে প্রয়োজনের দিক থেকে বিচার করলেও কবি নিমগাছকে অবলোকন করেছেন শৈল্পিক দৃষ্টি দিয়ে। ফলে নিমগাছের সবুজ পাতা আর থোকা থোকা সাদা ফুল তাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা এতটাই গভীর যে, ফুলগুলোকে তার কাছে একঝাঁক নক্ষত্রের মতো মনে হয়েছে। আর এ কারণেই নতুন লোকটা তথা কবি মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের দিকে চেয়ে রইল।

উত্তর

উদ্দীপকের রোকসানা বেগমের সাথে 'নিমগাছ' গল্পের নিমগাছ প্রতীকে লক্ষ্মীবউয়ের সংসারের প্রতি ত্যাগ স্বীকারের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'নিমগাছ' একটি প্রতীকী গল্প। এ গল্পে লেখক নিমগাছ প্রতীকে এক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের আত্মত্যাগের কথা তুলে ধরেছেন। সংসারের সবার জন্য সে নিবেদিতপ্রাণ। উদ্দীপকে যৌথ পরিবারের বড়ো বউ রোকসানা বেগমের আত্মত্যাগের দিকটি প্রকাশ পেয়েছে। সারাজীবন তিনি পরিবারের সকলের মন রক্ষা করে চলেছেন। কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার আত্মত্যাগের কথা তুলে ধরেছেন। সংসারের সকলের মন রক্ষাই ছিল তার একান্ত কাজ। কখনো তিনি নিজের স্বার্থের কথা ভাবেননি। এদিক থেকে রোকসানার সাথে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে 'নিমগাছ' গল্পের নিমগাছের ভেষজ গুণ ও লক্ষ্মীবউয়ের অবহেলার দিকটি না থাকায় উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটি দিক তুলে ধরেছে"- মন্তব্যটি যৌক্তিক। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের বহুবিধ ভেষজ গুণের উল্লেখ করেছেন। এ গল্পে তিনি 'নিমগাছ' প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের অপরিমেয় আত্মত্যাগ ও অবহেলা প্রাপ্তির দিকটি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। উদ্দীপকের রোকসানাও বাড়ির সকলের উপকারে নিবেদিতপ্রাণ। যৌথ পরিবারের সকলের মন রক্ষা করাই তার ব্রত। তিনি নিজের স্বার্থকে কখনো বড়ো করে তোলেননি। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকে লক্ষ্মীবউটারও সকলের জন্য নিবেদিনপ্রাণ। তিনি নিজের স্বার্থ ত্যাগ করে সকলের মন রক্ষার ব্রতেই এগিয়েছেন, যা উদ্দীপকের রোকসানার সদৃশ। 'নিমগাছ' গল্পে উদ্দীপকের নারীর আত্মত্যাগের বিষয়টি প্রকাশ পেলেও সেটিই এ গল্পের একমাত্র দিক নয়। এ গল্পে লেখক নিমগাছের বহুমাত্রিক ভেষজ উপকারিতার কথা তুলে ধরেছেন। এ গাছের ডাল, ছাল, পাতা ও বাকল নানা ভেষজ চিকিৎসার অব্যর্থ ওষুধ। এ ছাড়া এ গল্পে নারীর প্রতি অবহেলার দিকটিও গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে 'নিমগাছ' গল্পের এ বিষয়গুলো অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যৌক্তিক।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।