"উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরে।"- যুক্তিসহ প্রমাণ করো।
উত্তর: উদ্দীপকে 'নিমগাছ' গল্পের নিমগাছের ভেষজ গুণ ও লক্ষ্মীবউয়ের অবহেলার দিকটি না থাকায় উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটি দিক তুলে ধরেছে"- মন্তব্যটি যৌক্তিক। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের বহুবিধ ভেষজ গুণের উল্লেখ করেছেন। এ গল্পে তিনি 'নিমগাছ' প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের অপরিমেয় আত্মত্যাগ ও অবহেলা প্রাপ্তির দিকটি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। উদ্দীপকের রোকসানাও বাড়ির সকলের উপকারে নিবেদিতপ্রাণ। যৌথ পরিবারের সকলের মন রক্ষা করাই তার ব্রত। তিনি নিজের স্বার্থকে কখনো বড়ো করে তোলেননি। 'নিমগাছ' গল্পে নিমগাছ প্রতীকে লক্ষ্মীবউটারও সকলের জন্য নিবেদিনপ্রাণ। তিনি নিজের স্বার্থ ত্যাগ করে সকলের মন রক্ষার ব্রতেই এগিয়েছেন, যা উদ্দীপকের রোকসানার সদৃশ। 'নিমগাছ' গল্পে উদ্দীপকের নারীর আত্মত্যাগের বিষয়টি প্রকাশ পেলেও সেটিই এ গল্পের একমাত্র দিক নয়। এ গল্পে লেখক নিমগাছের বহুমাত্রিক ভেষজ উপকারিতার কথা তুলে ধরেছেন। এ গাছের ডাল, ছাল, পাতা ও বাকল নানা ভেষজ চিকিৎসার অব্যর্থ ওষুধ। এ ছাড়া এ গল্পে নারীর প্রতি অবহেলার দিকটিও গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে 'নিমগাছ' গল্পের এ বিষয়গুলো অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর