উদ্দীপকের রহিমার সাথে 'নিমগাছ' গল্পের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা তুলে ধরো।
উত্তর: এ উদ্দীপকের রহিমার সঙ্গে 'নিমগাছ' গল্পের নিমগাছের তথা গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার অযত্নের দিক থেকে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আমাদের সমাজে নারীরা প্রতিনিয়তই নানা রকম অমর্যাদা ও অবহেলার শিকার হয়। অথচ পরিবারে সবচেয়ে বেশি দায়িত্ব সে-ই পালন করে। তবুও এ অবদানের মূল্যায়ন কেউ কখনো করে না। সবার কাছ থেকে অবহেলিত হয়ে ধুঁকে ধুঁকে জীবন নিঃশেষ করে। উদ্দীপকের রহিমা বাঙালি পরিবারের অবহেলিত, নির্যাতিত নারীর প্রতিনিধি। স্বামী-সন্তান হারিয়েও সবাইকে আপন করে নিয়ে শ্বশুরবাড়ি পড়ে আছে। কারণ তার যাওয়ার জায়গা নেই। দিন-রাত পরিবারের জন্য খেটে মরে। অথচ কেউ তার ভালো-মন্দের খোঁজ রাখে না। অনুরূপভাবে নিমগাছের মতো উপকারী মনোভাব নিয়ে 'নিমগাছ' গল্পের গৃহবধূটিও অবহেলার শিকার। সবাই তার দ্বারা উপকৃত হলেও কেউ তার যত্ন নেয় না। যেমন- নিমগাছের পাতা, ডাল, ছাল মানুষ নানা কাজে ব্যবহার করে, কিন্তু গাছের যত্ন নেওয়ার কথা কারও মনে আসে না। নিমগাছের এই অযত্নের সঙ্গেই উদ্দীপকের রহিমা এবং গল্পের গৃহবধূটির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের রহিমার সাথে 'নিমগাছ' গল্পের যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর