"উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটিকে ধারণ করে আছে।"- মন্তব্যটির যৌক্তিকতা দেখাও।
উত্তর: উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটির মতো অবহেলিত হওয়ায় “উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটিকে ধারণ করে আছে।"- মন্তব্যটি যৌক্তিক। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছ প্রতীকে সংসারে নারীর আত্মত্যাগের দিকটি প্রকাশ করেছেন। গল্পের শেষের ম্যাজিক বাক্যটি দিয়ে লেখক গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির অবহেলিত হওয়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে একান্নবর্তী পরিবারের বড়ো বউ অকাল বিধবা রহিমার দুর্দশার চিত্র ফুটে উঠেছে। সংসারের সব প্রয়োজন রহিমা মেটালেও তার শরীরের যত্নের ব্যাপারে সবাই উদাসীন। তার খোঁজখবর নেওয়ার একমাত্র মানুষ ছোটো দেবর ছমির চাকরি পেয়ে শহরে চলে গেলে তারও ছমিরের সাথে যেতে ইচ্ছে করে, কিন্তু সবার কথা ভেবে তা আর হয়ে ওঠে না। এই বিষয়টি 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যের সঙ্গে সংগতিপূর্ণ। উদ্দীপকের রহিমার পরিস্থিতি গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতিরূপ। নিমগাছ প্রতীকে লেখক মূলত লক্ষ্মীবউটির ইতিবৃত্তই প্রকাশ করেছেন। সংসারের সকল কাজ নিপুণভাবে সমাধান করলেও সংসারে তার কদর নেই। একদিন এক কবি বউটির প্রশংসা করলে তার সাথে চলে যেত ইচ্ছে হয়। কিন্তু সংসারের বন্ধন ছিন্ন করে তা সম্ভব হয় না। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, আলোচ্য উক্তিটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"উদ্দীপকের রহিমা 'নিমগাছ' গল্পের ম্যাজিক বাক্যটিকে ধারণ করে আছে।"- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর