শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের পরিবারের আচরণের সাথে 'নিমগাছ' গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: ◉ উদ্দীপকের পরিবারের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের গৃহবধূর বৃত্তাবদ্ধ ও অবহেলিত জীবনের দিকটি সাদৃশ্যপূর্ণ। ◉ 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে আমাদের সমাজে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। সমাজে নারীর অবদান অপরিসীম। নারীরা তাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের জন্য খেটে যায় অথচ তাদের সেভাবে মূল্যয়ন করা হয় না। তারা বরাবরই অবহেলার শিকার। সমাজে নারীর এরূপ অবস্থান নিমগাছের জীবনাবর্তে লেখক তুলে ধরেছেন। ◉ উদ্দীপকে সাগরিকার প্রতি সংসারের অন্যদের অবহেলার দিকটি প্রকাশ পেয়েছে। অথচ তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের সবার সুখের জন্য কাজ করেন। পরিবারের সবার জন্য রান্না-বান্না, কাপড়-চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবাযত্ন করাসহ যাবতীয় কাজকর্ম তিনি একাই করেন। এত কাজের কারণে তিনি যখন অসুস্থবোধ করেন তখন কেউ তার প্রতি সহানুভূতিশীল হয় না। অন্যদিকে পরিবারে তার গুরুত্ব কমে আসে এবং তিনি অবহেলার শিকার হন। তার এই অবস্থা 'নিমগাছ' গল্পের গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিমগাছের মতো পরোপকারী এই গৃহবধূর জীবন গৃহের গণ্ডিতে আবদ্ধ। সে নিজের জীবনের ইচ্ছা, ভালো লাগা বিসর্জন দিয়ে পরিবারের সবার সুখের কথা ভাবলেও তার কথা কেউ ভাবে না। সে সংসারের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েছে। ইচ্ছা করলেও তা সে ছিন্ন করতে পারে না।এভাবে উদ্দীপকের সাগরিকা ও 'নিমগাছ' গল্পের গৃহবধূ সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপকের পরিবারের আচরণের সাথে 'নিমগাছ' গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর…

উদ্দীপক

পরিবারের উন্নতির মূলে রয়েছে সাগরিকার অনস্বীকার্য ভূমিকা। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত রান্না-বান্না করা, কাপড়-চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবাযত্ন করাসহ যাবতীয় কাজকর্ম অত্যন্ত আন্তরিকতার সাথে করেন। আজকাল প্রায়ই তিনি অসুস্থবোধ করেন। এজন্য পরিবারে তাঁর গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে।

Barisal · 2025

উত্তর

মুগ্ধ দৃষ্টিতে কবি নিমগাছের দিকে চেয়ে রইল।

উত্তর

◉ ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ। ◉ নিমগাছ ঔষধি গুণসম্পন্ন গাছ। নিমপাতা চর্মরোগের অব্যর্থ মহৌষধ। খোস-পাঁচড়া, দাদ, হাজা, চুলকানিতে নিমপাতা ও নিমগাছের ছাল অত্যন্ত উপকারী। নিমের কচিপাতা যকৃতের জন্য অত্যন্ত উপকারী। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। আর এসব ঔষধি গুণের কারণে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ।

উত্তর

◉ উদ্দীপকের পরিবারের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের গৃহবধূর বৃত্তাবদ্ধ ও অবহেলিত জীবনের দিকটি সাদৃশ্যপূর্ণ। ◉ 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে আমাদের সমাজে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। সমাজে নারীর অবদান অপরিসীম। নারীরা তাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের জন্য খেটে যায় অথচ তাদের সেভাবে মূল্যয়ন করা হয় না। তারা বরাবরই অবহেলার শিকার। সমাজে নারীর এরূপ অবস্থান নিমগাছের জীবনাবর্তে লেখক তুলে ধরেছেন। ◉ উদ্দীপকে সাগরিকার প্রতি সংসারের অন্যদের অবহেলার দিকটি প্রকাশ পেয়েছে। অথচ তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবারের সবার সুখের জন্য কাজ করেন। পরিবারের সবার জন্য রান্না-বান্না, কাপড়-চোপড় ধোয়া, সন্তানদের স্কুলে পাঠানো, অসুস্থ শাশুড়ির সেবাযত্ন করাসহ যাবতীয় কাজকর্ম তিনি একাই করেন। এত কাজের কারণে তিনি যখন অসুস্থবোধ করেন তখন কেউ তার প্রতি সহানুভূতিশীল হয় না। অন্যদিকে পরিবারে তার গুরুত্ব কমে আসে এবং তিনি অবহেলার শিকার হন। তার এই অবস্থা 'নিমগাছ' গল্পের গৃহকর্মে নিপুণা লক্ষ্মী বউটির অবস্থার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নিমগাছের মতো পরোপকারী এই গৃহবধূর জীবন গৃহের গণ্ডিতে আবদ্ধ। সে নিজের জীবনের ইচ্ছা, ভালো লাগা বিসর্জন দিয়ে পরিবারের সবার সুখের কথা ভাবলেও তার কথা কেউ ভাবে না। সে সংসারের অদৃশ্য শৃঙ্খলে বাঁধা পড়েছে। ইচ্ছা করলেও তা সে ছিন্ন করতে পারে না।এভাবে উদ্দীপকের সাগরিকা ও 'নিমগাছ' গল্পের গৃহবধূ সাদৃশ্যপূর্ণ।

উত্তর

◉ উদ্দীপকের সাগরিকা সংসারে অবহেলিত এবং নিগৃহীত, তাই "উদ্দীপকের সাগরিকা যেন 'নিমগাছ' গল্পের গৃহবধূর প্রতিচ্ছবি" মন্তব্যটি যথার্থ। ◉ 'নিমগাছ' গল্পে লেখক প্রতীকের আশ্রয় নিয়েছেন গল্পে নিমগাছের গুণ ও উপকারের কথা তুলে ধরা হয়েছে। নিমগাছ এত উপকার করার পরও নিমগাছকে সকলে অবহেলায় ফেরে রাখে। এখানে নিমগাছের প্রতীকে আমাদের সমাজে নারীদের অপরিসীম আত্মত্যাগ এবং তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। ◉ উদ্দীপকের সাগরিকা তার পরিবারের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম - করলেও কেউ তার কাজের মূল্যায়ন করে না। তিনি পরিবারের সবার জন্য রান্না-বান্না করেন, কাপড়-চোপড় ধুয়ে দেন, সন্তানদের স্কুলে পাঠানোর ব্যবস্থাও করেন। অসুস্থ শাশুড়ির সেবাযত্ন করেন। অথচ তিনি অসুস্থবোধ করলে কেউ তার খোঁজ রাখে না। তার এই অবস্থার সঙ্গে 'নিমগাছ' গল্পের গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির মিল রয়েছে। সেও পরিবারের সবার প্রতি খেয়াল রাখলেও তার প্রতি কেউ নজর দেয় না। সে সংসারে সবার সুখের কথা ভাবলেও তার কথা - কেউ ভাবে না। সংসারের নিয়মে সে এমনভাবে বাঁধা পড়ে আছে যে, ইচ্ছে করলেও সে তা ছিন্ন করতে পারে না, তার অবদান স্বীকার করে না। উদ্দীপকের সাগরিকার ক্ষেত্রেও তা-ই ঘটেছে। ◉ 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক দেখিয়েছেন গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউয়ের ইচ্ছা-অনিচ্ছার কেউ কোনো মূল্য দেয় না। সংসার থেকে মুক্তি পেতে চাইলেও সে সম্পর্কের শিকড় ছিন্ন করে বের হতে পারে না। উদ্দীপকের সাগরিকার বেলায়ও এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।