উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতাটুকু বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতা হচ্ছে উদ্দীপকে বিদ্রোহ ও মুক্তিচেতনা প্রাধান্য পেলেও 'নিমগাছ' গল্পে নীরব কষ্ট ও অবহেলার অনুভূতিই প্রধান হয়ে উঠেছে। 'নিমগাছ' গল্পে দেখা যায়, নিঃস্বার্থ উপকারী নিমগাছ পরার্থে নিজেকে নিঃশেষ করেও অবহেলিত থাকে। কেউ তার সৌন্দর্য ও উপকারিতার মূল্যায়ন করে না। সমাজে নারীর অবস্থান নিমগাছের মতোই। অপরের কল্যাণে সে নিজকে সর্বদা নিয়োজিত রাখলেও কেউ তার মূল্যায়ন করে না, বরং অবহেলা করে। উদ্দীপকে নারীর শক্তি ও সম্ভাবনাকে বাঁধন ভেঙে মুক্ত আকাশে উড়তে উদ্বুদ্ধ করা হয়েছে। এটি পরিবর্তন, বিপ্লব ও নারীর আত্মপ্রতিষ্ঠার আহ্বান। কিন্তু 'নিমগাছ' গল্পের চেতনা সম্পূর্ণ বিপরীত- এখানে আছে অবহেলা, ব্যবহার, পরিচয়হীনতা ও সমাজের কঠোর রক্ষণশীলতার প্রতিফলন। নিমগাছের মতোই নারীর অবস্থানও নীরবভাবে সহ্য করে যাওয়া। 'নিমগাছ' গল্পটি দেখায় বন্দিত্বের বাস্তবতা। উদ্দীপকটি নারীর জীবনে মুক্তির ডাক দেয় নারীর আত্মমুক্তির জন্য শক্তিশালী ঘোষণা বহন করে। অপরদিকে 'নিমগাছ' গল্পটি সমাজে নারীর প্রতীকী নির্যাতন ও নিপীড়নের বাস্তব চিত্র তুলে ধরে। বাড়ির পেছনে আবর্জনার স্তূপে দাঁড়িয়ে থাকা নিঃস্বার্থ উপকারী নিমগাছের মতো নারীও অবহেলিত হতে থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে। এক্ষেত্রে নারী যেন হয়ে উঠে অসহায় পুতুল। তার মানবিক মর্যাদা কিংবা সামাজিক ও পারিবারিক গুরুত্বকে সর্বত্রই উপেক্ষা করা হয়। নারীর এই বন্দি ও অসহায় অবস্থাকে তুলে ধরা হয়েছে নিমগাছ প্রতীকের মধ্য দিয়ে। তাই বলা যায়, উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের মধ্যে ভাববস্তুর দিক থেকে অনেকটাই চেতনাগত ভিন্নতা রয়েছে। উদ্দীপকে যেখানে রয়েছে নারীমুক্তির আহ্বান, 'নিমগাছ' গল্পে সেখানে রয়েছে নারীর অসহায় ও নির্মম বাস্তবতা।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের চেতনাগত ভিন্নতাটুকু বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর