উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের লেখকের ভাবনাকে প্রতিফলিত করতে পেরেছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের কবির উদারনৈতিক ভাবাবেগের বিষয়ের ইঙ্গিত দেওয়ায়- উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের লেখকের ভাবনাকে প্রতিফলিত করতে পেরেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছ প্রতীকে নারীর আত্মত্যাগের বিষয়টিকে সামনে এনেছেন। সবাই নিমগাছের উপকারিতা ভোগ করলেও কেউ তার যত্ন করেনি। অবশেষে কবি এসে নিমগাছের সৌন্দর্যের প্রশংসা করে। উদ্দীপক ii-এর কবিতাংশের কবিও এমন কারও প্রশংসা করেছেন যে ব্যক্তি সবার কাছে অবহেলিত। কবি বলেছেন, কেউ তার উদ্দিষ্ট ব্যক্তির কোনো মূল্য না দিলেও তিনি কবির কাছে সব সময় অমূল্য। একমাত্র কবিই তার মূল্য বুঝতে পেরে হৃদয়ের মুগ্ধতাভরে তাকে স্মরণ করেছেন, যা 'নিমগাছ' গল্পের কবি কর্তৃক নিমগাছের প্রশংসা করার সাথে তুলনীয়। 'নিমগাছ' গল্পের লেখক এ গল্পের কবি চরিত্রের মধ্য দিয়ে নিমগাছ প্রতীকে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের প্রশংসা করেছেন। সবাই নিমগাছের ভেষজ উপকারিতার কথা বিচার করে এর বিভিন্ন অঙ্গ নিয়ে গেলেও একমাত্র কবিই মুগ্ধ দৃষ্টিতে নিমগাছের সৌন্দর্য উপভোগ করে তার প্রশংসা করেছেন। এই প্রশংসা মূলত লেখকেরই ভাবনার প্রতিফলন, যা উদ্দীপকের কবিতাংশের কবির প্রশংসার সাথে তুলনীয়। তাই আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপক ii-এর ভাবার্থ 'নিমগাছ' গল্পের লেখকের ভাবনাকে প্রতিফলিত করতে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর