“উদ্দীপক ii-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ”-মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপক (ii)-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ”– উক্তিটি যথার্থ। কেননা বলাইয়ের মতো 'নিমগাছ' গল্পের - কবিও নিমগাছের প্রতি অপরিসীম অনুরাগ দেখিয়েছেন। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতি একজন কবির অপরিসীম দরদ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে মূলত সংসারজীবনে অবহেলিত নারীর প্রতি গল্পকারের অপরিসীম দরদ প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে লেখক নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্বের দিকটি তুলে ধরেছেন। উদ্দীপক (ii)-এর বলাই এমনই একজন। তাকে দেখা যায়, গাছের উপকারিতার জন্য নয়, সে গাছকে প্রকৃত অর্থেই ভালোবাসে। তাই তো শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকী পাড়লে সে কষ্ট পেয়েছে। আসলে বলাই বৃক্ষের গুণের জন্যই শুধু নির্বিচারে গাছকে ব্যবহার করতে চায়নি। সে গাছের প্রতি মমত্বশীল ও যত্নশীল আচরণ করেছে। 'নিমগাছ' গল্পে এমনই এক চরিত্র হলেন কবি। যেখানে সকলে নিমগাছের সার অংশ নেওয়ার জন্য তার নানা অংশ নির্বিচারে ব্যবহার করে সেখানে কবির মধ্যে ফুটে ওঠে ভিন্ন মানসিকতা। তিনি গাছের কোনো অংশ নেন না, বরং গাছে থোকায় থোকায় ফুটে থাকা ফুল দেখে মুগ্ধ হন। যার মধ্য দিয়ে আসলে মমত্বশীল ও যত্নশীল অভিব্যক্তি প্রকাশ পায়। তাই বলা যায়, উদ্দীপক (ii)-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
“উদ্দীপক ii-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ”-মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর