উদ্দীপকের নিপুনের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের কোন দিকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নিপুনের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতি অবহেলা ও অমানবিক আচরণের দিকের সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গল্পকার একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার নির্মম চিত্র তুলে ধরেছেন। লক্ষ্মীবউটি নিজের কর্মকুশলতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সংসারের যাবতীয় কাজকর্ম করে। এভাবে সে সবাইকে সুখে-শান্তিতে রাখে। কিন্তু কেউই তার যত্ন - নেয় না। সবাই তাকে অবহেলা করে। একজন কবির আচরণ তার ভালো লাগলেও সংসারের জালে আবদ্ধ থাকায় তাও সে পারে না। উদ্দীপকে সংসারের যাবতীয় কাজে গভীর মনোযোগী কলির প্রতি তার স্বামী নিপুনের অবহেলার দিকটি লক্ষ করা যায়। নিপুন বহুজাতিক কোম্পানির একজন চাকরিজীবী। সংসারের দিকে মন দেওয়ার তার কোনো সময় নেই। নিপুনের বাবা-মাকে সেবা-যত্ন, সন্তানদের দেখাশোনা, তাদেরকে স্কুলে আনা-নেওয়া করা, রান্নাবান্না করাসহ সমস্ত কাজই করে তার স্ত্রী কলি। অথচ ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে নিপুন কলির সঙ্গে ঝগড়া করে। তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। তার এই আচরণ 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির প্রতি পরিবারের লোকজনের অবহেলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সাধারণ অর্থে নিমগাছের উপকারীভোগীরা যেমন নিমগাছের ছাল, পাতা, ডাল ভেঙে নিয়ে অমানবিকতার পরিচয় দেয়, তেমনই অমানবিকতার শিকার গৃহলক্ষ্মীবউটি। সে সংসারে সবার জন্য খেটেও চরম অবহেলার শিকার হয় যা উদ্দীপকের নিপুনের আচরণে প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের নিপুনের আচরণের সঙ্গে 'নিমগাছ' গল্পের কোন দিকের সাদৃশ্য রয়…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর