উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কার সঙ্গে মেলানো যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কবির সঙ্গে মেলানো যায়। 'নিমগাছ' গল্পের মূল উপজীব্য নিমগাছের প্রতীকে একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার নানা দিক উন্মোচন। নিমগাছের মাধ্যমে সবাই উপকৃত হলেও সবাই তাকে অযত্ন ও অবহেলায় ফেলে রাখে। কিন্তু একজন কবি এর রূপে-গুণে মুগ্ধ হয়, এর প্রশংসা করে। নিমগাছ তথা লক্ষ্মীবউ কবির আচরণে আশায় বুক বাঁধে কিন্তু সংস্কারের কারণে তাঁর সঙ্গে চলে যেতে পারে না। উদ্দীপকের অংশ-১-এ সালমান সাহেবের বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে রহিমা কাজ করেন। সালমান সাহেব সব সয়ম তাঁর কাজের প্রশংসা করেন এবং তাঁকে যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেন। অন্যদিকে 'নিমগাছ' গল্পে মানুষের সর্বময় উপকারে কাজে লাগা একটি নিমগাছের প্রতি অত্যন্ত অযত্ন ও অবহেলার দিকটি আমরা দেখতে পাই। একদিন এক কবি এসে নিমগাছের রূপের ও গুণের প্রশংসা করেন। নিমগাছের প্রতি কবির এই প্রশংসা উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবের গৃহকর্মী রহিমার কাজের প্রতি প্রশংসার সমতুল্য। অর্থাৎ 'নিমগাছ' গল্পের 'কবি' চরিত্রটির বিমূর্ত প্রতীক উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেব। তাই উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কবির সঙ্গে মেলানো যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কার সঙ্গে ম…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর