শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূর জীবন আর 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটার জীবন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

উত্তর: "উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূর জীবন আর 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটার জীবন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। কারণ উক্ত গল্পের লক্ষ্মীবউয়ের জীবনও একই ধারায় প্রবাহিত। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের উপকারিতা ও এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর জীবনবাস্তবতা তুলে ধরেছেন। তিনি দেখাতে চেয়েছেন গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলের অযত্ন-অবহেলা পায়। সংসারজীবনে অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে সে দুঃখ-কষ্ট নিয়ে জীবন কাটায়। 'নিমগাছ' গল্পের গৃহবধূ সংসারে যেন একটা যন্ত্রে পরিণত হয়েছেন। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান। নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের অংশ-২ এর গৃহবধূর অবস্থাও অনুরূপ। তিনিও পরিবারের সবার ইচ্ছা পূরণ করে চলছেন। নিজের জীবন টেনে নিয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে। তিনি নিজ সুখের কথা ভেবে পরিবারের বন্ধন ছিন্ন করতে পারেননি। উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূ এবং 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আবদ্ধ যে, চাইলেও সেখান থেকে তারা বের হতে পারেন না। এভাবে তাদের জীবন একসূত্রে গাঁথা।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

“উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূর জীবন আর 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ…

উদ্দীপক

অংশ-১: সালমান সাহেবের বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করেন রহিমা। সালমান সাহেব সবসময় তাঁর কাজের প্রশংসা করেন এবং তাঁকে যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেন। অংশ-২: এ সংসারে এসেছিলাম ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা।

Mymensingh · 2023

উত্তর

'কবিরাজ' শব্দের অর্থ- যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্যরোগের চিকিৎসা করেন।

উত্তর

সাধারণভাবে নিমগাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করা এবং বিস্তৃত হওয়া বোঝালেও এ ক্ষেত্রে প্রতীকী অর্থে লক্ষ্মীবউয়ের প্রাত্যহিক প্রয়োজনের সঙ্গে জড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। নিমগাছ একটি ঔষধি বৃক্ষ। এই গাছের রয়েছে নানা গুণ ও উপকারিতা। অথচ কেউ এই গাছের যত্ন নেয় না। একদিন এক লোক এসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং নিমের ফুলগুলোকে এক ঝাঁক নক্ষত্রের সঙ্গে তুলনা করল। তাঁর প্রশংসায় মুগ্ধ নিমগাছটি তাঁর সঙ্গে চলে যেতে চাইল। কিন্তু যাওয়া হয় না। বস্তুত এখানে নিমগাছের প্রতীকী অর্থে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির সংসারের প্রাত্যহিক কর্তব্য, দায়িত্ব ও মায়ায় জড়িয়ে যাওয়া বোঝানো হয়েছে।মাটির নিচে গাছের শিকড় যেমন অনেক দূর বিস্তৃত তেমনই বিস্তৃত গৃহবধূর কর্মপরিধি ও মমত্ববোধ। সংসারের বেড়াজালে আবদ্ধ গৃহবধূর কর্তব্য ও দায়িত্বের পরিধিও অনেক। এসব বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কবির সঙ্গে মেলানো যায়। 'নিমগাছ' গল্পের মূল উপজীব্য নিমগাছের প্রতীকে একজন লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার নানা দিক উন্মোচন। নিমগাছের মাধ্যমে সবাই উপকৃত হলেও সবাই তাকে অযত্ন ও অবহেলায় ফেলে রাখে। কিন্তু একজন কবি এর রূপে-গুণে মুগ্ধ হয়, এর প্রশংসা করে। নিমগাছ তথা লক্ষ্মীবউ কবির আচরণে আশায় বুক বাঁধে কিন্তু সংস্কারের কারণে তাঁর সঙ্গে চলে যেতে পারে না। উদ্দীপকের অংশ-১-এ সালমান সাহেবের বাড়িতে দীর্ঘ ৪০ বছর ধরে রহিমা কাজ করেন। সালমান সাহেব সব সয়ম তাঁর কাজের প্রশংসা করেন এবং তাঁকে যথাযথ সম্মান ও পারিশ্রমিক দেন। অন্যদিকে 'নিমগাছ' গল্পে মানুষের সর্বময় উপকারে কাজে লাগা একটি নিমগাছের প্রতি অত্যন্ত অযত্ন ও অবহেলার দিকটি আমরা দেখতে পাই। একদিন এক কবি এসে নিমগাছের রূপের ও গুণের প্রশংসা করেন। নিমগাছের প্রতি কবির এই প্রশংসা উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবের গৃহকর্মী রহিমার কাজের প্রতি প্রশংসার সমতুল্য। অর্থাৎ 'নিমগাছ' গল্পের 'কবি' চরিত্রটির বিমূর্ত প্রতীক উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেব। তাই উদ্দীপকের অংশ-১ এর সালমান সাহেবকে 'নিমগাছ' গল্পে বর্ণিত কবির সঙ্গে মেলানো যায়।

উত্তর

"উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূর জীবন আর 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউটার জীবন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। কারণ উক্ত গল্পের লক্ষ্মীবউয়ের জীবনও একই ধারায় প্রবাহিত। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের উপকারিতা ও এর প্রতি মানুষের অবহেলার বিভিন্ন দিক উপস্থাপনের মাধ্যমে মূলত গৃহকর্মে নিপুণা এক গৃহবধূর জীবনবাস্তবতা তুলে ধরেছেন। তিনি দেখাতে চেয়েছেন গৃহবধূ সংসারের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করেও বিনিময়ে সকলের অযত্ন-অবহেলা পায়। সংসারজীবনে অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে সে দুঃখ-কষ্ট নিয়ে জীবন কাটায়। 'নিমগাছ' গল্পের গৃহবধূ সংসারে যেন একটা যন্ত্রে পরিণত হয়েছেন। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান। নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের অংশ-২ এর গৃহবধূর অবস্থাও অনুরূপ। তিনিও পরিবারের সবার ইচ্ছা পূরণ করে চলছেন। নিজের জীবন টেনে নিয়ে চলেছেন দীর্ঘ সময় ধরে। তিনি নিজ সুখের কথা ভেবে পরিবারের বন্ধন ছিন্ন করতে পারেননি। উদ্দীপকের অংশ-২ এ বর্ণিত গৃহবধূ এবং 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আবদ্ধ যে, চাইলেও সেখান থেকে তারা বের হতে পারেন না। এভাবে তাদের জীবন একসূত্রে গাঁথা।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।