উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনাবস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে লেখক গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনযন্ত্রণাকে নির্দেশ করেছেন। সেই গৃহবধূ পরিবারের সবার জন্য নিবেদিতপ্রাণ। অথচ পরিবারের কেউ তার ইচ্ছা-অনিচ্ছার মূল্যায়ন করে না। সংসার থেকে সে মুক্তি পেতে চাইলেও সম্পর্কের শিকড় ছিন্ন করে বের হতে পারে না। উদ্দীপকেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। সাজেদা স্বামীর সংসারে এসে সংসারের প্রতিটি কাজকে নিজের দায়িত্ব মনে করে কাঁধে তুলে নিয়েছে এবং গভীরভাবে আবদ্ধ হয়ে পড়ে সংসারে। অথচ অন্যদের কাছে তার কাজের তেমন কোনো গুরুত্বই নেই। সে সংসার থেকে বের হতেও পারে না। সংসারের কঠিন মায়াজালে সে আবদ্ধ। উদ্দীপক ও 'নিমগাছ' গল্প উভয় জায়গায় সমাজ ও পরিবারে নারীর প্রকৃত অবস্থানের দিকটি ফুটে উঠেছে। সংসারে 'তারা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলেও তারাই সেখানে নানাভাবে অবহেলিত। এ অবহেলার কারণে অনেক সময় সংসার ত্যাগ করতে চাইলেও তারা তা পারে না। কারণ তারা সংসারের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যায়। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের সপ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর