উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের দায়িত্বশীলতার সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের অপরিসীম আত্মত্যাগ তুলে ধরেছেন। নিমগাছের মতোই সেই বউটি সকলের উপকার করে। নিঃস্বার্থভাবে সে সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নিমগাছ যেমন এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির মাধ্যমে সকলের উপকার করে লক্ষ্মীবউটিও অক্লান্ত পরিশ্রম করে সংসারের সবাইকে সুখে রাখে। উদ্দীপকে আজগর আলির সংসারে উন্নতির ক্ষেত্রে তার দায়িত্ব পালনের দিকটি তুলে ধরা হয়েছে। এতে ওই সংসারের প্রতি তার সহনশীল মনোভাব এবং তার প্রতি পরিবারের নেতিবাচক আচরণ প্রকাশ পেয়েছে। একসময় তিনি একাই পুরো সংসারের দায়িত্ব পালন করেছেন। এখন তার সর্থ্যে নেই বলে পরিবারের সদস্যরা তাকে বোঝাস্বরূপ মনে করে। এই বোঝা মনে করাটা অমানবিক। উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা গৃহলক্ষ্মী বউয়ের অবদান সাদৃশ্যপূর্ণ। বউটি পরোপকারী ঔষধি বৃক্ষ নিমগাছের মতোই সংসারের কাজে নিয়োজিত। নিমগাছ যেমন অযত্নে বেড়ে ওঠে, গৃহলক্ষ্মী বধূটিও তেমনই সংসারে অযত্ন-অবহেলার শিকার। এ ক্ষেত্রে উদ্দীপকের আজগর আলির অবস্থা করুণ হলেও দুজনই দায়িত্বশীলতার দিক থেকে অভিন্ন।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের যে সাদৃশ্য র…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর