শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটি দিককে তুলে ধরেছে।"- যুক্তিসহ তোমার মত উপস্থাপন কর।

উত্তর: "উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে।”- মন্তব্যটি যথার্থ। কারণ উদ্দীপকে কেবল গল্পের সংসারের প্রতি লক্ষ্মীবউয়ের অবদান ও পরিবারের অবহেলা ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে আজগর আলির সংসারের জন্য অবদান এবং জীবনের শেষ সময়ে ওই পরিবারের লোকজনের আচরণগত দিকটি প্রকাশ পেয়েছে। এ দিকটি 'নিমগাছ' প্রতীকী গল্পের গৃহলক্ষ্মী বউটির সংসারের প্রতি তার অবদানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এছাড়া 'নিমগাছ' গল্পের অন্যান্য বিষয় ও মূলভাবে প্রতিফলিত বিষয়ের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ নয়। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের আড়ালে মূলত আমাদের সমাজের গৃহবধূদের অবস্থাটি তুলে ধরেছেন। নারীরা সংসারের জন্য দিন-রাত পরিশ্রম করে। তাদের অবদানেই সংসার প্রাণময় হয়ে ওঠে। অথচ তারাই সংসারে থাকেন মূল্যহীন। উদ্দীপকে উল্লিখিত আজগর আলি একসময় পুরো সংসারের দায়িত্ব পালন করেছেন। বয়সের ভারে আজ আর তার সেই সর্থ্যে নেই। তাই আশি বছর বয়সি আজগর আলিকে পরিবারের সদস্যরা বোঝা মনে করে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। লেখক 'নিমগাছ' গল্পে নিমগাছের নানা উপকারী দিকের সঙ্গে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির তুলনা করেছেন। উদ্দীপকের আজগর আলির সঙ্গে এমন তুলনা করা হয়নি। কারণ উদ্দীপকে আজগর আলি সম্পর্কে যা বলা হয়েছে তা নিমগাছের উপকারী দিকের সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়। উভয় ক্ষেত্রে অমানবিকতার দিকটি এক হলেও নিমগাছ রূপকে গৃহবধূর প্রতি আচরণের দিকটির পার্থক্য বিদ্যমান। এ কারণেই বলা হয়েছে, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

"উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটি দিককে তুল…

উদ্দীপক

আজগর আলির বয়স আশির কাছাকাছি। বয়সের ভারে তিনি অক্ষম। একসময় তিনি পুরো সংসারের দায়িত্ব পালন করলেও এখন তার আর সর্জ্যে নেই। তাই পরিবারের সদস্যরা তাকে বোঝাস্বরূপ মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে।

Chittagong · 2022

উত্তর

বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়।

উত্তর

নিমগাছ ভেষজ গুণসম্পন্ন গাছ- এ কারণেই এ গাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। নিমগাছ মানুষের জন্য খুবই উপকারী। নিমগাছ পরিবেশবান্ধব, পরিবেশকে দূষণমুক্ত রাখে। এছাড়া এ গাছের বিভিন্ন অংশ মানুষের অনেক রোগের উপশম ঘটায়। পাতা, ফুল, ফল, ছাল, কাঠ আর শিকড় সবকিছুতেই রয়েছে রোগ নিরাময়ের ক্ষমতা। যারা বিজ্ঞ তারা ভালো জিনিসের মূল্য বোঝেন। এ কারণেই নিমগাছ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন।

উত্তর

উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউয়ের দায়িত্বশীলতার সাদৃশ্য রয়েছে। 'নিমগাছ' গল্পে লেখক একটি নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের অপরিসীম আত্মত্যাগ তুলে ধরেছেন। নিমগাছের মতোই সেই বউটি সকলের উপকার করে। নিঃস্বার্থভাবে সে সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। নিমগাছ যেমন এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির মাধ্যমে সকলের উপকার করে লক্ষ্মীবউটিও অক্লান্ত পরিশ্রম করে সংসারের সবাইকে সুখে রাখে। উদ্দীপকে আজগর আলির সংসারে উন্নতির ক্ষেত্রে তার দায়িত্ব পালনের দিকটি তুলে ধরা হয়েছে। এতে ওই সংসারের প্রতি তার সহনশীল মনোভাব এবং তার প্রতি পরিবারের নেতিবাচক আচরণ প্রকাশ পেয়েছে। একসময় তিনি একাই পুরো সংসারের দায়িত্ব পালন করেছেন। এখন তার সর্থ্যে নেই বলে পরিবারের সদস্যরা তাকে বোঝাস্বরূপ মনে করে। এই বোঝা মনে করাটা অমানবিক। উদ্দীপকের আজগর আলির সঙ্গে 'নিমগাছ' গল্পে নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা গৃহলক্ষ্মী বউয়ের অবদান সাদৃশ্যপূর্ণ। বউটি পরোপকারী ঔষধি বৃক্ষ নিমগাছের মতোই সংসারের কাজে নিয়োজিত। নিমগাছ যেমন অযত্নে বেড়ে ওঠে, গৃহলক্ষ্মী বধূটিও তেমনই সংসারে অযত্ন-অবহেলার শিকার। এ ক্ষেত্রে উদ্দীপকের আজগর আলির অবস্থা করুণ হলেও দুজনই দায়িত্বশীলতার দিক থেকে অভিন্ন।

উত্তর

"উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে।”- মন্তব্যটি যথার্থ। কারণ উদ্দীপকে কেবল গল্পের সংসারের প্রতি লক্ষ্মীবউয়ের অবদান ও পরিবারের অবহেলা ফুটে উঠেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। উদ্দীপকে আজগর আলির সংসারের জন্য অবদান এবং জীবনের শেষ সময়ে ওই পরিবারের লোকজনের আচরণগত দিকটি প্রকাশ পেয়েছে। এ দিকটি 'নিমগাছ' প্রতীকী গল্পের গৃহলক্ষ্মী বউটির সংসারের প্রতি তার অবদানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এছাড়া 'নিমগাছ' গল্পের অন্যান্য বিষয় ও মূলভাবে প্রতিফলিত বিষয়ের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ নয়। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের আড়ালে মূলত আমাদের সমাজের গৃহবধূদের অবস্থাটি তুলে ধরেছেন। নারীরা সংসারের জন্য দিন-রাত পরিশ্রম করে। তাদের অবদানেই সংসার প্রাণময় হয়ে ওঠে। অথচ তারাই সংসারে থাকেন মূল্যহীন। উদ্দীপকে উল্লিখিত আজগর আলি একসময় পুরো সংসারের দায়িত্ব পালন করেছেন। বয়সের ভারে আজ আর তার সেই সর্থ্যে নেই। তাই আশি বছর বয়সি আজগর আলিকে পরিবারের সদস্যরা বোঝা মনে করে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। লেখক 'নিমগাছ' গল্পে নিমগাছের নানা উপকারী দিকের সঙ্গে গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির তুলনা করেছেন। উদ্দীপকের আজগর আলির সঙ্গে এমন তুলনা করা হয়নি। কারণ উদ্দীপকে আজগর আলি সম্পর্কে যা বলা হয়েছে তা নিমগাছের উপকারী দিকের সঙ্গে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়। উভয় ক্ষেত্রে অমানবিকতার দিকটি এক হলেও নিমগাছ রূপকে গৃহবধূর প্রতি আচরণের দিকটির পার্থক্য বিদ্যমান। এ কারণেই বলা হয়েছে, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয়, বরং বিশেষ একটা দিককে তুলে ধরেছে।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।