শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-(i)-এ 'নিমগাছ' গল্পের যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপক (i)-এ 'নিমগাছ' গল্পের যে দিক ফুটে উঠেছে তা হলো ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার অবস্থা। ঘর-গৃহস্থালির কাজ যারা করেন তাদের পরিশ্রম বা কাজের মূল্য সেই অর্থে দেওয়া হয় না। বরং প্রতিদিনের একঘেয়ে কাজে যদি কখনো সামান্য একটু ভুল হয়ে যায় তখন তাদের ওপর রাগ দেখানো হয়। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছকে প্রতীক করে গৃহকর্মে নিপুণা বউটার অবস্থাই তুলে ধরেছেন। নিমগাছের মতোই সবাই শুধু তার সেবার অংশটুকুই নেয় কিন্তু কেউ তার যত্ন করে না, প্রশংসা করে না। তার এক সময় মনে হয় সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু নিমগাছের শিকড়ের মতো সেও সংসারের মায়ায় আটকে গেছে তাই যেতে পারে না। উদ্দীপকেও এমনই একজনের কথা অবতারণা করা হয়েছে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়। সামান্য ভুলে সবাই রাগারাগি করে। তারপরও সে মায়াজাল ছিন্ন করে যেতে পারে না। তাই বলা যায়, উদ্দীপক (ⅰ)-এ 'নিমগাছ' গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউয়ের অবস্থা।

SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল

উদ্দীপক-(i)-এ 'নিমগাছ' গল্পের যে দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

উদ্দীপক

(i) ভোর বেলা শুরু কাজ শেষ হয় রাতে প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে। নুন থেকে চুন হলে চলে রাগ-ঝাল তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল। (ii) শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকী পাড়লে সে কষ্ট পেয়েছে।

Dhaka · 2024

উত্তর

নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। এই কথাটি বিজ্ঞরা বলে।

উত্তর

'একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে'- কথাটি দ্বারা মূলত নিমগাছে ফুটে থাকা থোকা থোকা ফুলের সৌন্দর্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ঔষধি গুণের কারণে নিমগাছ সবার কাছে খুবই আদরণীয় এবং যাচিত। তাই তো নিমের ছাল-বাকল, পাতা-ডাল যে যেভাবে পারে ব্যবহার করে। কিন্তু ঔষধি গুণের বাইরেও যে নিমগাছের আলাদা সৌন্দর্য রয়েছে সেটা কারও চোখেই পড়ে না। অনেকটা গুণের অর্থাৎ প্রয়োজনের আড়ালে রূপ হারিয়ে যাওয়ার মতো। কিন্তু সবুজ পাতায় ঘেরা এই গাছের ফুটন্ত ফুলের রূপ কবির চোখে ধরা পড়ে। যাকে তিনি একঝাঁক নক্ষত্রের সাথে তুলনা করেছেন। মূলত গুণের বাইরে নিমগাছের সৌন্দর্য বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি কবি বলেছেন।

উত্তর

উদ্দীপক (i)-এ 'নিমগাছ' গল্পের যে দিক ফুটে উঠেছে তা হলো ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটার অবস্থা। ঘর-গৃহস্থালির কাজ যারা করেন তাদের পরিশ্রম বা কাজের মূল্য সেই অর্থে দেওয়া হয় না। বরং প্রতিদিনের একঘেয়ে কাজে যদি কখনো সামান্য একটু ভুল হয়ে যায় তখন তাদের ওপর রাগ দেখানো হয়। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছকে প্রতীক করে গৃহকর্মে নিপুণা বউটার অবস্থাই তুলে ধরেছেন। নিমগাছের মতোই সবাই শুধু তার সেবার অংশটুকুই নেয় কিন্তু কেউ তার যত্ন করে না, প্রশংসা করে না। তার এক সময় মনে হয় সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু নিমগাছের শিকড়ের মতো সেও সংসারের মায়ায় আটকে গেছে তাই যেতে পারে না। উদ্দীপকেও এমনই একজনের কথা অবতারণা করা হয়েছে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়। সামান্য ভুলে সবাই রাগারাগি করে। তারপরও সে মায়াজাল ছিন্ন করে যেতে পারে না। তাই বলা যায়, উদ্দীপক (ⅰ)-এ 'নিমগাছ' গল্পের যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউয়ের অবস্থা।

উত্তর

'উদ্দীপক (ii)-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ”-উক্তিটি যথার্থ। আমাদের পারিবারিক জীবনে এমন অনেক মানুষ আছে যারা সারা জীবন অন্যের কাছ থেকে সেবা নিতে ব্যস্ত, কিন্তু সেবাদানকারীর কোনো মূল্য তারা দেয় না। তাদের যত্ন করে না। বরং সবার কাছে সেবাদানকারীরা অবহেলিত, শোষিত থাকে। তবে অনেক সময় দেখা যায় এমন কিছু মানুষ থাকে যারা তাদের মূল্য বোঝে। উদ্দীপক (ii)-এর বলাই এমনই একজন। তাকে দেখা যায়, গাছের উপকারিতার জন্য নয়, সে গাছকে প্রকৃত অর্থেই ভালোবাসে। তাই তো শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকী পাড়লে সে কষ্ট পেয়েছে। আসলে বলাই বৃক্ষের গুণের জন্যই শুধু নির্বিচারে গাছকে ব্যবহার করতে চায়নি। সে গাছের প্রতি মমত্বশীল ও যত্নশীল আচরণ করেছে। 'নিমগাছ' গল্পে এমনই এক চরিত্র হলেন কবি। যেখানে সকলে নিমগাছের সার অংশ নেওয়ার জন্য তার নানা অংশ নির্বিচারে ব্যবহার করে সেখানে কবির মধ্যে ফুটে ওঠে ভিন্ন মানসিকতা। তিনি গাছের কোনো অংশ নেন না, বরং গাছে থোকায় থোকায় ফুটে থাকা ফুল দেখে মুগ্ধ হন। যার মধ্য দিয়ে আসলে মমত্বশীল ও যত্নশীল অভিব্যক্তি প্রকাশ পায়। তাই বলা যায়, উদ্দীপক (ii)-এর বলাই যেন 'নিমগাছ' গল্পের কবির প্রতিরূপ।
SSCবাংলা ১ম পত্র
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাখিবন্ধন কখন অনুষ্ঠিত হয়?

Dinajpur · 2016

  • হেমন্তের পূর্ণিমায়
  • শ্রাবণ পূর্ণিমায়
  • শীতের পূর্ণিমায়
  • বসন্তের পূর্ণিমায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কবি কোথায় অমর-আলয় রচনা করতে চেয়েছেন?

Dinajpur · 2016

  • স্বর্গে
  • পৃথিবীতে
  • ফুলের বাগানে
  • মানুষের হৃদয় মাঝে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে-

Dinajpur · 2016

  • ভাবের প্রবর্তনা
  • ভাবের ব্যাখ্যা
  • ভাবের পরিণতি
  • উপসংহার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নীল কমলেরা' বলতে বোঝায়-

Dinajpur · 2016

  • নির্ভীক প্রহরীদের
  • সাহসী অভিযাত্রীদের
  • সহৃদয় মানুষদের
  • মুক্তিযোদ্ধাদের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের সাথে কাকতাড়ুয়া উপন্যাসের সাদৃশ্যপূর্ণ ভাব হলো- i. ভিনদেশিদের অত্যাচার ii. দেশীয় কতিপয় লোকদের বিশ্বাসঘাতকতা iii. যুদ্ধের ভয়াবহতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: আবু মুসা আব্দুল্লাহ আফগানিস্তানের অধিবাসী হলেও সে বিদেশি সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে কাজ করে। আফগানিস্তানী যোদ্ধাদের বিভিন্ন অবস্থান সম্পর্কে সে বিদেশি বাহিনীকে নানা রকম তথ্য প্রদান করে। বিদেশি বাহিনি তার স্বজাতীয় ভাইদের হত্যা করলেও তার বিন্দুমাত্র খারাপ লাগে না। Q. উদ্দীপকের আবু মুসা আব্দুল্লাহ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?

Dinajpur · 2016

  • আহাদ মুন্সি
  • শাহাবুদ্দিন
  • হরিকাকু
  • বুধা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কবি 'স্বপ্নকে' কীসের সাথে তুলনা করেছেন?

Dinajpur · 2016

  • সোনা
  • রূপা
  • হীরা
  • অমৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বহিপীর কথ্যভাষা ব্যবহার না করার কারণ-

Dinajpur · 2016

  • কথ্য ভাষা অপবিত্র
  • এটি মাধুর্যহীন
  • এতে জ্ঞান অব্যক্ত
  • এটি প্রাঞ্জলতাহীন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মা ছেলের কোঁচে বেথুল বেঁধেছেন কেন?

Dinajpur · 2016

  • ছেলে দুষ্টুমি করে বলে
  • ছেলের চলাচল বোঝার জন্যে
  • ছেলে হারিয়ে যাবার ভয়ে
  • ছেলে পছন্দ করে বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তিতুমীর কত সালে শহিদ হন?

Dinajpur · 2016

  • ১৭৮১
  • ১৭৮২
  • ১৮৩১
  • ১৮৪০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নদীতে তাহেরা কেবলই কী দেখতে পায়?

Dinajpur · 2016

  • নৌকা
  • বজরা
  • শাপলা
  • কচুরিপানা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শুনহ মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?

Dinajpur · 2016

  • পল্লিজননী
  • মানুষ
  • সেইদিন এই মাঠ
  • কপোতাক্ষ নদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।