উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা হলো নিমগাছের প্রতীকে উপস্থাপিত গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির বৃত্তাবদ্ধ দশার।'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে সংসারে নারীর অবস্থানের বিষয়টি তুলে ধরেছেন। একটা সংসার গঠনে নারীর অবদান অপরিসীম। অথচ নারীদের সেই অর্থে মূল্যায়ন করা হয় না। নারীরা অনেক সময় ইচ্ছা হলেও সংসার ছেড়ে দূরে যেতে পারেন না, কারণ তারা সংসারের মায়ায় জড়িয়ে যান।উদ্দীপকে গৃহিণী রহিমার কথা বলা হয়েছে যে বিয়ের পর থেকে সংসারের হাল ধরেছে। কোনোভাবেই সে বাড়ির চার দেয়াল থেকে বের হতে পারে না, কারণ তার আর সেই স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছে। উদ্দীপকের এই গৃহিণী রহিমা যেন 'নিমগাছ' গল্পের নিমগাছের অন্তরালে প্রতীক চরিত্র গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ। এ গল্পে নিমগাছের রূপকে মূলত গৃহকর্মে নিপুণা এক অবহেলিত গৃহবধূর জীবনচিত্র অঙ্কিত হয়েছে। গৃহের গণ্ডিতে আবদ্ধ তার জীবন। পরিবারের প্রতিটি মানুষের কাজে লাগে সে। সে তার সকল ইচ্ছা ও ভালো লাগা বিসর্জন দিয়ে পরাধীনভাবে বাঁচে। কিন্তু বিনিময়ে অবহেলা পেলেও সে কোথাও যেতে পারে না। সংসার ও সংসারের মানুষের মায়ায় জড়িয়ে যায় সে। উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের বৃত্তাবদ্ধ এই গৃহকর্ম নিপুণা বউটির বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে বৈশিষ্ট্যের মিল পাওয়া যায় তা ব্য…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর