"বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন।”- মূল্যায়ন কর।
উত্তর: নারীর অবস্থান তুলে ধরায় "বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে নারীর অপরিসীম আত্মত্যাগরে বিষয়টি তুলে ধরেছেন। নিমগাছ যেমন নীরবে মানুষের উপকার করে যায় অথচ নিমগাছের কোনো যত্ন নেওয়া হয় না তেমনই সংসারে নারীর অনেক অবদান থাকা সত্ত্বেও তাদের প্রতি অবহেলা করা হয়। আসলে গল্পটি নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করায়। উদ্দীপকের রহিমা বিয়ের পর থেকেই সংসারের হাল ধরে। সে চার দেয়ালে আবদ্ধ, কেননা তার স্বাধীনতা নেই। সে তার ছেলেপুলে নাতিপুতি নিয়ে এক মায়ার বন্ধনে জড়িয়ে গেছে। উদ্দীপকের এই বিষয়বস্তু 'নিমগাছ' গল্পেও লেখক প্রতীকের আড়ালে তুলে ধরেছেন। এই গল্পে নিমগাছের পাতা, বাকল, ডাল, ছায়া এমনকি বাতাস পর্যন্ত উপকারী বলা হয়েছে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকে। কিন্তু কেউই এই গাছের সামান্য যত্ন নেয় না। একদিন একজন কবি তার রূপ ও গুণের প্রশংসা করলে নিমগাছের তার সঙ্গে চলে যেতে ইচ্ছে করে, কিন্তু মাটির অনেক গভীরে তার শিকড় চলে যাওয়ায় সে যেতে পারে না। এখানে লেখক মূলত 'নিমগাছ' গল্পটির নিমগাছ সূত্রে নারীর অপরিসীম আত্মত্যাগ দেখিয়েছেন। উদ্দীপকে রহিমা নামক এক গৃহিণীর জীবনচিত্র বিধৃত হয়েছে। আর 'নিমগাছ' গল্পে পুরো অংশজুড়ে নিমগাছের উপকারিতা ও তার প্রতি অযত্নের কথা বলা হলেও লেখক শেষ বাক্যে একজন গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের কাহিনি উপস্থাপন করেছেন। তাই দেখা যাচ্ছে, আপাতদৃষ্টিতে উদ্দীপক ও 'নিমগাছ' গল্পের বিষয়বস্তু ভিন্ন হলেও দুটির মূল শিক্ষা এক। উদ্দীপক ও 'নিমগাছ' গল্প পড়ে নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করা যায়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
"বিষয়বস্তুগত দিক ভিন্ন হলেও 'নিমগাছ' গল্পের মূল শিক্ষা অভিন্ন।”- মূ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর