উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে কি? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে। 'নিমগাছ' গল্পে লেখক নিমগাছের প্রতীকে গৃহকর্ম-নিপুণা এক লক্ষ্মীবউয়ের জীবনবাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তিনি প্রথমেই নিমগাছের মাধ্যমে মানুষের নানাভাবে উপকৃত হওয়ার দিকটি তুলে ধরেছেন এবং এর প্রতি মানুষের অযত্ন ও অবহেলার দিকটি তুলে ধরেছেন। এর মাধ্যমে তিনি মূলত লক্ষ্মীবউটির অপরিসীম আত্মত্যাগ, নারীর মানবিক মর্যাদা, পারিবারিক ও সামাজিক গুরুত্ব উপলব্ধি করার ইঙ্গিত দিয়েছেন। 'নিমগাছ' গল্পের গৃহবধূ সংসারে যেন এক যন্ত্রে পরিণত হয়েছেন। সবার আত্মতৃপ্তির জন্য তিনি সংসারের সব কাজ করে যান। নিজে কষ্ট সহ্য করে সবাইকে খুশি রাখেন। ইচ্ছা করলেও তিনি এই বন্ধন ছিন্ন করতে পারেন না। উদ্দীপকের কৃষকও তেমনই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলান। মানুষের জন্য খাদ্যের জোগান দেন। কিন্তু তিনি কোনো গর্ব করেন না। সবাই তাদের চাষা বলে হেয় প্রতিপন্ন করে। তবু তিনি কাজ করা বন্ধ করেন না। যা 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করে। উদ্দীপকের কৃষক এবং 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ উভয়ের জীবনই সংসারের বৃত্তে আবদ্ধ। সেই বৃত্তে তারা এমনভাবে আবদ্ধ যে, চাইলেও সেখান থেকে তারা বের হতে পারেন না। এভাবে তাদের জীবন একসূত্রে গাঁথা। তাই বলা যায়, উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের মূলভাবকে ধারণ করেছে কি? তোমার মতামত ব্যক্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর