উদ্দীপকের আশিকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আশিকের সঙ্গে 'নিমগাছ' গল্পের কবি চরিত্রের সাদৃশ্য আছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা বর্ণনা করা হয়েছে। নিমগাছের অপরিসীম আত্মত্যাগের পরও মানুষ এর যত্ন নেয় না, উলটো আরও কষ্ট দেয়, আবর্জনায় ফেলে রাখে। তবে একজন কবি নিমগাছের প্রতি মুগ্ধদৃষ্টিতে তাকায়, এর সৌন্দর্যে মুগ্ধ হয়। সে নিমগাছের কোনো অংশ না ছিঁড়ে এর প্রশংসা করে। উদ্দীপকে বিধবা আম্বিয়া বেগমের অবহেলিত জীবনের কথা বলা হয়েছে। তিনি তার সমস্ত টাকা-পয়সা ব্যয় করে ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করেছেন। তাদের বিয়ে দিয়েছেন। তারা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তাঁর অসুস্থতার খবর পেলেও ছেলেরা চাকরির ব্যস্ততায় আসতে পারেন না। শারীরিক অবস্থা খারাপ হলে প্রতিবেশীর ছেলে আশিক তাকে দেখতে আসে এবং সন্তানদের জন্য আত্মত্যাগের কারণে তাঁর প্রশংসা করে। এখানে আশিকের সঙ্গে 'নিমগাছ' গল্পের 'কবি' চরিত্রটি মিলে যায়। গল্পে নিমগাছ অন্যের উপকার করলেও কেউ তার গুরুত্ব দেয় না। সবাই তার কাছ থেকে কেবল উপকারই ভোগ করে। কিন্তু একদিন এক কবি এসে নিমগাছের রূপ ও গুণের প্রশংসা করে। এমন প্রশংসা সে আর কখনো পায়নি। সুতরাং দেখা যায়, গল্পের কবির সঙ্গে উদ্দীপকের আশিক চরিত্রটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · সৃজনশীল
উদ্দীপকের আশিকের সঙ্গে 'নিমগাছ' গল্পের যে চরিত্রের সাদৃশ্য আছে তা ব…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর